সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: দেশ ও দশের সেবায় নিয়োজিত অন্যতম সামাজিক সংগঠন বেতছড়ি হিলফুল ফুজুল (প্রবাসী) সংঘের পাঁচজন সম্মানিত সদস্য প্রবাস থেকে দেশে প্রত্যাবর্তন করায় সংগঠনের পক্ষ থেকে তাদের উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গত ১১ এপ্রিল, শনিবার রাঙ্গুনিয়ার ইসলামপুর বেতছড়ি খাদিজাতুল কুবরা (রাঃ) জামে মসজিদ প্রাঙ্গণে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সংবর্ধিত সদস্যরা হলেন— মুহাম্মদ আকরাম হোসেন, মুহাম্মদ ওসমান গণি, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ নুরুল ইসলাম এবং মুহাম্মদ বাবলু।
সংগঠনের সভাপতি মুফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। সভাপতি তার বক্তব্যে বলেন, প্রবাসীরা আমাদের দেশের গর্ব। হিলফুল ফুজুল সংঘের এই নিবেদিতপ্রাণ সদস্যরা প্রবাসে থেকেও সংগঠনের প্রতিটি সামাজিক ও মানবিক কার্যক্রমে সবসময় সম্মুখসারিতে থেকে ভূমিকা পালন করেছেন। তাদের সশরীরে উপস্থিতি সংগঠনের কাজকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।
সংবর্ধিত সদস্যরা সংগঠনের এই উষ্ণ ভালোবাসা ও সম্মানে অভিভূত হয়ে পড়েন। তারা জানান, প্রবাস জীবনের দীর্ঘ ক্লান্তি শেষে দেশে ফিরে সংগঠনের এমন আন্তরিক অভ্যর্থনা তাদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। আগামী দিনগুলোতে এলাকার শিক্ষা, সংস্কৃতি ও আর্তমানবতার সেবায় সংগঠনের সাথে আরও সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, বেতছড়ি হিলফুল ফুজুল সংঘ দীর্ঘ সময় ধরে এলাকায় শিক্ষা বিস্তার ও সেবামূলক কাজের মাধ্যমে স্থানীয়দের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। বিশেষ করে প্রবাসী সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় সংগঠনের মানবিক কার্যক্রমগুলো সফলভাবে পরিচালিত হয়ে আসছে। তাদের স্থায়ী প্রত্যাবর্তনে সংগঠনের কর্মী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।





রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার