শিরোনাম:
●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ●   ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে ●   ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ●   রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা ●   রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা ●   রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন ●   নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল ●   ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
রাঙামাটি, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ মে ২০২৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
শনিবার ● ২ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: গাজীপুরে নব প্রতিষ্ঠিত সর্বজনীন অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে গাজীপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ফাউকাইল মন্ডলবাড়ী এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রামের আনোয়ারা তালসরা-মুৎসুদ্দীপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপদেষ্টা সৌম্যসারথী ভদন্ত শাসনমিত্র মহাথেরো।

তিনি তার বক্তব্যে বৌদ্ধ ধর্মের মানবকল্যাণমূলক শিক্ষা, সহনশীলতা ও শান্তির বাণী তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত শ্রীমৎ বসুমিত্র মহাথেরো।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সর্বজনীন অজন্তা বৌদ্ধ বিহারের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা এবং সঙ্ঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি প্রজ্ঞা সারথি কর্মবীর ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বাবু শিমুল বড়ুয়া। তিনি তার বক্তব্যে কালাচাঁদপুর ও নদ্দাবাসী বৌদ্ধ প্রতিনিধিসহ উপস্থিত সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ উদ্যোগের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সঞ্চালনা করেন গাজীপুর বুড্ডিস্ট কমিউনিটির সহ-সাধারণ সম্পাদক বাবু অনিমেষ বড়ুয়া।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল করিম, সদর মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাহাদ হোসেন লিটন, গাজীপুর সিটির ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই বিহার ও ধ্যান কেন্দ্রটি এলাকায় ধর্মীয় চর্চা, নৈতিক শিক্ষা ও মানসিক প্রশান্তির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

উল্লেখ্য, গাজীপুর বৌদ্ধ কমিউনিটির উদ্যোগে প্রতিষ্ঠিতব্য এ বিহার ভবিষ্যতে ধর্মীয় অনুষ্ঠান, ধ্যানচর্চা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।





আর্কাইভ