মঙ্গলবার ● ৫ মে ২০২৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা আর কর্দমাক্ত রাস্তায় স্থবির হয়ে পড়েছে ঝালকাঠি পৌরসভার জনজীবন। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি আর ভাঙাচোরা সড়কের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। বিশেষ করে মসজিদবাড়ি সড়ক, কাঠপট্টি সড়ক ও বিকনা সড়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা এখন পানির নিচে।
সরেজমিনে দেখা গেছে, সামান্য বৃষ্টি হলেই এসব সড়কে হাঁটু সমান পানি জমে যায়। ড্রেনের ময়লা আবর্জনা মিশ্রিত দুর্গন্ধযুক্ত পানির ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে পথচারী ও শিক্ষার্থীদের। রিকশা বা ইজিবাইক চালকরাও ঝুঁকি নিয়ে এসব রাস্তা দিয়ে চলাচল করছেন, ফলে মাঝেমধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জনদুর্ভোগ লাঘবে ইতিমাজ্যে এসব রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় টেন্ডার (দরপত্র) প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণের কার্যাদেশও প্রদান করেছে পৌরসভা। তবে অভিযোগ উঠেছে, কার্যাদেশ পাওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো রহস্যজনক কারণে কাজ শুরু করছে না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রতি বছর বৃষ্টির দিনে আমাদের এই একই দশা হয়। শুনলাম রাস্তার টেন্ডার হয়েছে, কিন্তু কাজের কোনো লক্ষণ নেই। ঠিকাদারদের গাফিলতির শাস্তি আমরা কেন পাব?”
এই ব্যপারে ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কাওছার হোসেন বলেন, নিয়ম অনুযায়ী ঠিকাদারদের দ্রুত কাজ শুরুর জন্য বারবার তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু তারা গড়িমসি করায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে পৌর প্রশাসক।
বর্তমানে ঝালকাঠি পৌরসভার বাসিন্দাদের দাবি, টেন্ডারের মারপ্যাঁচে আটকে না থেকে জরুরি ভিত্তিতে রাস্তাগুলো সংস্কার করে স্বাভাবিক চলাচলের উপযোগী করা হোক।





পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা