শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা
রবিবার ● ১৪ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে প্রকাশ্য দিবালোকে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার ১৩ জুন দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সংলগ্ন রাউজান পাহাড়তলী বাজার এলাকার একটি ওষুধের দোকানের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাসুদ চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মৃত খালেদ চৌধুরীর ছেলে এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ স্বপনের ছোট ভাই। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে মাসুদ চৌধুরী পাহাড়তলী চৌমুহনী বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৫ থেকে ৭ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে আসে। তারা গাড়ি থেকে নেমেই মাসুদ চৌধুরীকে লক্ষ্য করে ধাওয়া করে এবং খুব কাছ থেকে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে পিস্তল ঠেকিয়ে কয়েকটি গুলি ছোড়ে। মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি এবং সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, হামলায় অন্তত ৬ জন অংশ নেয়, যাদের মধ্যে ২ জনের হাতে সরাসরি পিস্তল দেখা গেছে।

হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে এক যুবককে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দিনদুপুরে মাসুদকে গুলি করা খুনিদেরই একজন এই যুবক। পুলিশ জানিয়েছে, ছবিটি তাদের নজরে এসেছে এবং ওই যুবকের পরিচয় শনাক্ত করতে একাধিক টিম মাঠে নেমেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রাথমিক ধারণা, কর্ণফুলী নদীর বালুর ব্যবসা নিয়ন্ত্রণ অথবা দলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন এবং রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জহির উদ্দিন জানান, পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)