শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা
রবিবার ● ১৪ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে মাকসুদুল হক চৌধুরী মাসুম (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনি বাজারে চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। নিহত মাসুদ পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মৃত খালেক চৌধুরীর পুত্র। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান,
ঘটনার সময় একটি ঔষধের দোকানের সামনে ছিলেন। এসময় সিএনজি অটোরিকশায় করে আসা অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিতে মাকসুদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। এতেই ঘটনাস্থলে তিনি নিহত হয়। এদিকে ঘটনার পরপর চট্টগ্রাম- কাপ্তাই আঞ্চলিক মহাসড়কে অবরোধ করেন বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী। এসময় সড়কে মিছিল ও টায়ার জালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মী। এতে প্রায় ২ঘন্টার বেশি কাপ্তাই সড়ক অবরোধ ছিলো। পরে পুলিশ সুপারের আশ্বাসে বিকেলে ৪টার দিকে অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন করেন
চট্টগ্রাম পুলিশ সুপার মো.মাসুদ আলম (বিপিএম), রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, রাউজান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার ওসি মো.জহির উদ্দিনসহ বিপুলসংখ্যক র‍‍্যাব পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এবিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপার মো.মাসুদ আলম (বিপিএম) বলেন, সন্ত্রাসীদের গুলিতে রাঙ্গুনিয়া উপজেলার এক যুবদল নেতা নিহত হয়েছে। ঘটনাস্থলের আলামত সংগ্রহ ও সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)