শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জুন ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
রবিবার ● ১৪ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে বাবার ওপর অভিমান করে অলী উল্লাহ (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার বাড়ি উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের এয়াজনগর গ্রামে। সে ওই গ্রামের মোস্তফার ছেলে। শনিবার সকালে একটি মেহগনি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, অলী উল্লাহ দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিল। মাদকাসক্তির কারণে সে বেপরোয়া চলাফেরা করত। ১২ জুন শুক্রবার বিকেলে তার পিতা মোস্তফার কাছে মাদক সেবনের জন্য দুই হাজার পাঁচশত টাকা দাবি করে। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে অলী উল্লাহ চরম ক্ষিপ্ত ও রাগান্বিত হয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি।
১৩ জুন সকালে নিহতের ছোট চাচা মঞ্জু মিয়া বাড়ির পূর্ব পাশে একটি মেহগনি গাছের ডালে অলী উল্লাহর মরদেহ ঝুলতে দেখেন। তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা সহ আশেপাশের লোকজন ছুটে এসে অলী উল্লাহকে গলায় ফাঁস দিয়ে মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্বজনদের ধারণা বাবার ওপর অভিমান করে রাতের যেকোনো সময় সে আত্মহত্যা করে।
এই ঘটনায় নিহতের পিতা মোস্তফা ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সন্তানকে হারিয়ে পুরো পরিবার এখন গভীরভাবে শোকাহত।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঈশ্বরগঞ্জে সুজনের জৈষ্ঠ্যের মধুমিলন অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ :: সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জৈষ্ঠ্যের মধুমিলন উৎসব। শনিবার উপজেলার শৈলী কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমীন রিপন, সুজনের সহ-সভাপতি অলক ঘোষ ছোটন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজু, সহ-কোষাধ্যক্ষ হাবিবুর রহমান শাহীন এবং শিক্ষক গোলাম মোস্তফা বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, জৈষ্ঠ্য মাসের দেশীয় ফল আমাদের কৃষি ঐতিহ্য, সংস্কৃতি ও পুষ্টির গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ঐতিহ্য ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা বলেন, সুজনের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বর্তমান প্রজন্মকে দেশীয় ফল, লোকজ সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম তালুকদার বলেন, “সুজনের এই মধুমিলন শুধু ফল ভোজনের অনুষ্ঠান নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য মিলনমেলা।
স্বাগত বক্তব্যে সুজনের সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার বলেন, দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক সম্পর্ককে আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, কলা, আনারস, ড্রাগন ফল, তালের আঁশসহ বিভিন্ন মৌসুমি দেশীয় ফলের পাশাপাশি মুড়ি, চিড়া ও দই পরিবেশন করা হয়। আনন্দঘন পরিবেশে অতিথিরা ফলাহারে অংশ নেন এবং দেশীয় ফলের স্বাদ উপভোগ করেন।
আলোচনা ও ফলাহার পর্ব শেষে কলতান সংগীত একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন একাডেমির পরিচালক দীপু মোহাম্মদ, শিল্পী মাহফুজ আহমেদ এবং শিক্ষার্থী পরিজাত চৌধুরী তরী, শ্রেয়ান ঘোষ, মার্জানা তাবাসসুম সাবাসহ অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।





আর্কাইভ