মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবকের মরদেহ উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে খালার বাড়ির উঠান থেকে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রাশেদ (৪২)। তিনি পাশ্ববর্তী উপজেলার ফটিকছড়ি নানুপুর ৪ নম্বর ওয়ার্ড়ের মান্নানীয়া এলাকার মৃত বদরুজ দোজার ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার ওসি সাইফুল ইসলাম।
মঙ্গলবার ১৬ জুন সকালে রাউজান উপজেলা উরকিরচর জনকল্যাণ ছাত্রসংঘের পশ্চিম পাশে একটি বাড়ির উঠানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।





হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত