শনিবার ● ১১ জুলাই ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়ি, ১০ জুলাই ২০২৬ :: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেশব্যাপী ২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার তিনটি মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের মাঝে ১ হাজার ৪০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ শেষে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা মুসল্লিদের হাতে আম ও লিচুর চারা তুলে দেন। এ সময় তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রত্যেককে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের খালি জায়গায় চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
কর্মসূচির আওতায় দীঘিনালা উপজেলার মেরুং এলাকার বেলছড়ি জামে মসজিদে ৪০০টি (২০০টি আম ও ২০০টি লিচু), গুইমারা উপজেলার জালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ৬০০টি (৩০০টি আম ও ৩০০টি লিচু) এবং পানছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকার মুসলিম নগর হযরত উমর (রা.) জামে মসজিদে ৪০০টি (২০০টি আম ও ২০০টি লিচু) ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে খাগড়াছড়ি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকায় ফলজ গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে জেলার বিভিন্ন বিদ্যালয় ও এলাকায় মোট ৮ হাজার ৮৩৫টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, পাতাছড়া, গুইমারা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি সদর ও দীঘিনালার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের মাঝে চারা বিতরণ করা হয়। পরদিন শুক্রবার তিনটি মসজিদে আরও ১ হাজার ৪০০টি চারা বিতরণের মাধ্যমে খাগড়াছড়ি জেলায় মোট ১০ হাজার ২৩৫টি ফলজ গাছের চারা বিতরণ সম্পন্ন হয়েছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশন জানায়, দেশব্যাপী চলমান ২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর লক্ষ্য পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা। একই সঙ্গে সাদাকায়ে জারিয়াহর অংশ হিসেবে বেশি বেশি গাছ লাগাতে মানুষকে উদ্বুদ্ধ করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
স্থানীয় মুসল্লিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, মসজিদকেন্দ্রিক এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি যেমন পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখবে, তেমনি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করবে।





খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান