শিরোনাম:
●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাঙামাটি, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ জুলাই ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
প্রথম পাতা » ময়মনসিংহ » সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
রবিবার ● ১২ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস

সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না থেকে নির্ধারিত সময়ের পরে অফিসে আসা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়মে পরিণত হয়েছে। সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও সকাল ১০টা পার হয়ে গেলেও দেখা মেলেনি সিংহভাগ কর্মকর্তা কর্মচারীদের। রবিবার (১২ জুলাই) সকালে ঈশ্বরগঞ্জ পিডিবি অফিসে সরেজমিনে গিয়ে এই চরম অব্যবস্থাপনার চিত্র দেখা যায়। অফিসের মোট ১২ জন কর্মকর্তার মাঝে উপ সহকারী প্রকৌশলী রেজাউল করিম, নিন্মমান হিসাব সহকারী মুক্তারুজ্জামান ও লাইনম্যান-এ এবিএম কাইয়ুমকে ছাড়া আর কাউকে অফিসে পাওয়া যায়নি। ৯টা ৫৬ মিনিট পর্যন্ত আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী অফিসে না আসায় কর্মচারীদের অনুপস্থিতির ব্যাপারে উপ সহকারী প্রকৌশলী রেজাউল করিমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মচারীদের অফিসে থাকার কথা। মনে হয় তারা নিচ তলার অফিস কক্ষে আছেন।
নিচ তলায় কর্মচারীদের অফিস রুমে গিয়ে দেখা যায়, লাইনম্যান-এ এবিএম কাইয়ুম ছাড়া আর কেউ উপস্থিত নেই। তাদের অবস্থান সম্পর্কে খোঁজ নেয়ার জন্য লাইনম্যান কাইয়ুমকে বলা হলে তিনি ওয়েল্ডার-এ হেদায়েত উল্লাহকে ৯টা ৩৬ মিনিটে ফোন দিয়ে জানতে চাইলে তিনি সোহাগী বাজারে আছেন বলে জানান, সাহায্যকারী সাইফুল ইসলামকে ৯টা ৪৬ মিনিটে ফোন দিলে তিনি ঈশ্বরগঞ্জ বাজার থেকে অফিসে রওনা করছেন বলে জানান। তারপর সাহায্যকারী ঝর্ণা আক্তারকে ৯টা ৫০ মিনিটে ফোন দিলে তিনি বাসায় আছেন বলে জানান। অফিসে না আসার ব্যাপারে জানতে চাইলে তিনি মোক্তারুজ্জামানের কাছে বলে ছুটিতে আছেন বলে জানান। ঝর্ণা আক্তারের ছুটির ব্যাপারে উপ সহকারী প্রকৌশলী রেজাউল করিম ও নিন্মমান হিসাব সহকারী মুক্তারুজ্জামানকে জিজ্ঞাসা করা হলে তার ছুটির ব্যাপারে কিছুই জানেন না বলে তারা জানান। বাকী অপর সদস্যদের বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলী হামজা ইমামকে সঠিক সময়ে অফিসে না আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এক্সচেঞ্জ অফিসে উর্ধতন কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে অফিসে আসতে ১১টা বেজে যায়। জন প্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত অফিস সময়সূচী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি দৃঢ়তার সাথে বলেন, আমরা জরুরী পরিষেবা কাজে নিয়োজিত থাকি। তাই জন প্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের সময়সূচী মেনে চলা সম্ভব হয়না। আবাসিক প্রকৌশলী হিসেবে হামজা ইমামকে কর্মস্থলে থাকার কথা। কিন্তু তিনি কর্মস্থলে না থেকে ময়মনসিংহে অবস্থান করেন। এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি আবাসিক কোয়ার্টার না থাকায় আমি ময়মনসিংহে থাকি।
এব্যাপারে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বিউবোর একচেইঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম জানান, কর্মকর্তা-কর্মচারীদের যথা সময়ে অফিসে থাকতে হবে এর কোন বিকল্প নেই। যারা অনুপস্থিত রয়েছে তাদের বিষয়টি আমি দেখতেছি। আরই কর্মস্থলে না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবাসিক প্রকৌশলীকে আবশ্যিকভাবে কর্মস্থলে থাকতে হবে।
ময়মনসিংহ বিউবো প্রধান প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার জানান, বিদ্যুৎ অফিসের স্টাফরা অফিসে থাকবেনা। ডিস্টিভিশনের ন্যাচার এমন না যে তাদেরকে অফিসে পাবেন। যদি আবাসিক প্রকৌশলী অফিসে না থাকে তাহলে সেটি আমি দেখবো। আরই সাহেবের বিষয়ে আমি এসি সাহেবের সাথে কথা বলে খবর নিচ্ছি।





ময়মনসিংহ এর আরও খবর

দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের  পর টাকা ফেরত ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

আর্কাইভ