শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
প্রথম পাতা » চট্টগ্রাম » লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
বুধবার ● ২৯ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব

- মো. ইউসুফ, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) :: কঠোর পরিশ্রম, দক্ষতা ও সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের চারাবটতল এলাকার সন্তান এবং ‘তৈয়্যবিয়া তাহারিয়া এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মোঃ সাকিব। সততা ও দক্ষতার সাথে কাজ সম্পন্ন করে নিজের পেশাগত শ্রেষ্ঠত্ব প্রমাণের মাধ্যমে বার্জার পেইন্টস বাংলাদেশ এর পক্ষ থেকে দেশব্যাপী একজন দক্ষ পেইন্টার হিসেবে অফিসিয়াল স্বীকৃতি লাভ করেছেন তিনি।

বার্জার ট্রেনিং ইনস্টিটিউট, চট্টগ্রামের অধীনে পেইন্টিং ফর কনস্ট্রাকশন, লেভেল-২ (RPL অ্যাসেসমেন্ট)’ সফলভাবে সম্পন্ন করায় সম্প্রতি তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অর্জনের স্মারক হিসেবে গত ২৮ জুলাই বার্জার পেইন্টসের চট্টগ্রাম বিভাগীয় প্রধান মুহাম্মদ হোসাইন এবং টেকনিশিয়ান মোঃ নুরুল আমিন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে বহুল কাঙ্ক্ষিত ‘লাল পেইন্টার পাসপোর্ট’ ও সনদপত্র তুলে দেন।

উল্লেখ্য, বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ কেবল পেশাদারিত্ব ও গুণগত মানের দিক থেকে সেরা এবং অত্যন্ত দক্ষ কারিগরদেরই প্রদান করা হয়ে থাকে। পেইন্টিং জগতে এটি অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।

নিজের এই অর্জনে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ সাকিব বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আজ আমার এই সাফল্য। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সেই সাথে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ‘বার্জার পেইন্টস’ কর্তৃপক্ষকে, যারা আমার কাজের মূল্যায়ন করে আমাকে দেশব্যাপী দক্ষ পেইন্টার হিসেবে এই স্বীকৃতি ও লাল পাসপোর্ট প্রদান করেছে।

এদিকে রাঙ্গুনিয়ার কৃতি সন্তানের স্বনামধন্য এই প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মাননা অর্জনে স্থানীয় গুণীজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।





আর্কাইভ