রবিবার ● ২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের কদলপুরে আগুনে দুই পরিবারের সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে তাদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে।
শনিবার সকালে সেখানে গিয়ে দেখা যায় এক হৃদয়-বিদারক দৃশ্য। দুই পরিবারের সবার কান্নাকাটিতে যেন আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। তাদের পড়নের কাপড় ছাড়াই সবকিছু আগুনের পুড়ে ছাই হয়েছে। আগুনে তাদের সবকিছু পুড়ে যাওয়ায় এই দুই পরিবার একদম নিঃস্ব হয়ে পড়েছে। কারণ ক্ষতিগ্রস্ত একজন কোনো রকমে ভ্যান গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন, আর অপরজন কৃষি কাজ করে তাদের সংসার চলান।
গতকাল শুক্রবার বিকেলে কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওর্য়াডে রায়চাদঁ পাড়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই ঘটনার সূত্রপাত হয়। আগুনে সবকিছু পুড়ে যাওয়া সারা রাত তারা খোলা আকাশের নিচে রাত পার করছে। সবকিছু হারিয়ে এখন বাকরুদ্ধ হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত বিশ্বজিৎ চৌধুরী ও আশিষ চৌধুরীর পরিবার। আবারও কিভাবে এই ঘর তৈরি করবে তা নিয়ে ব্যাপক চিন্তিত।
আজ শনিবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দেখতে ছুটে যান কদলপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এসময় তারা দুই পরিবারকে নগদ ১০হাজার টাকা করে ২০ হাজার টাকা প্রাথমিক সহয়তা প্রদান করেন। তারা জানান এই অসহায় পরিবারকে রাউজানের সাংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সর্বোচ্চ সহযোগিতা করবেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বিএসসি, ফয়েজুল ইসলাম খোকন, কাজী মো. গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম আবদুস ছবুর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যানি বড়ুয়া, মহিউদ্দিন চৌধুরী নয়ন, মো. জাহাঙ্গীর আলম, মো. সেলিম উদ্দিন, মেহেদি হাসান মিঠু, মো. ইসহাক, দিদারুল আলম, জামাল উদ্দিন, মো.লিটনসহ আরও অনেক।





রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা