শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
প্রথম পাতা » চট্টগ্রাম » জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: তিনি নিজেকে কখনও দাবি করেন আইনজীবি, কখনও মানবাধিকারকর্মী আবার কখনও সাংবাদিক। কখনও আবার বীমা বা আর্থিকপ্রতিষ্ঠানের কর্মকর্তা, কখনও দেশি-বিদেশি নিয়োগকারী সংস্থার মহাব্যবস্থাপক, কখনও আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী, কখনও পরিবেশবিদ! কী নন তিনি? এসব পরিচয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এক কথায় তিনি একজন ঠান্ডা মাথার প্রতারক। তার নাম জাহাঙ্গীর আলম (৪২)। সে মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সিরাজ উদ দৌলার সন্তান।
এসবের পাশাপাশি পদ্মালাইফ ইনসুরেন্সের কর্মকর্তা পরিচয় দিয়ে ৬ লক্ষ ১২ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক এই জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে এই ঘটনা নিয়ে মিরসরাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভূক্তোভোগী নাছরিন সুলতানা লাভলী নামের এক নারী।
নাছরিন অভিযোগ করে বলেন,‘ মিরসরাই পৌরসদরে একটি ভবনে বাসা ভাড়া থাকতেন প্রতারক জাহাঙ্গীর। একই ভবনে সন্তানদের নিয়ে বসবাস করতেন তিনি। সেই সুবাধে পরিচয় হয় জাহাঙ্গীরের সঙ্গে। তাঁর প্রবাসী স্বামী থেকে ৩ মাসের কথা বলে ৬ লক্ষ ১২ হাজার টাকা ধার নেন জাহাঙ্গীর। পরে ১ লক্ষ টাকা নগদ পরিশোধ করে বাকি টাকার জন্য একটি চেক দেন প্রতারক জাহাঙ্গীর। তারিখ অনুযায়ী ব্যাংকে চেক নিয়ে গেলে টাকা নেই জাহাঙ্গীরের একাউন্টে। পরে চট্টগ্রাম জেলা জজ অর্র্থ ঋণ আদালতে একটি চেক প্রতারণা মামলা দায়ের করি।
মামলার বিষয়ে জানতে পেরে প্রতারক জাহাঙ্গীর আমাদের সাথে যোগাযোগ করে মামলা তুলে নেয়ার হুমকি ধমকি দিতে থাকে। এছাড়া বিভিন্ন লোক মারফত জানতে পারি তিনি একজন ভয়ংকর প্রতারক। ঢাকা-চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিভিন্ন পরিচয়ে বাসা ভাড়া নিয়ে প্রতিবেশীদের সাথে সখ্যতা তৈরি করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে সটকে পড়েন। আর্থিক প্রতারণাই তার প্রধান ব্যবসা। খবর নিয়ে আরো জানতে পারি, কখনো আইনজীবি, কখনো সাংবাদিক, কখনো এনজিওকর্মী, কখনো বড় ব্যবসায়ী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যাক্তি ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে তিনি এসব প্রতারণা ও চাঁদাবাজি করে আসছেন। তার প্রতারণা ও চাঁদাবাজির শিকার হয়ে ইতি মধ্যে অনেকেই ঢাকা-চট্টগ্রাম-মিরসরাই ও সীতাকুন্ড সহ বিভিন্ন জেলা উপজেলায় অর্ধডজন প্রতারণার ও চাঁদাবাজির মামলা করেছেন। এসব মামলায় অন্তত ৩টিতে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে মহামান্য আদালত। মামলা ও গ্রেফতারী পরোয়ানা থেকে নিজেকে নিরাপদ রাখতে এই প্রতারক সাম্প্রতিক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বেড়াচ্ছে। এই প্রতারকের উপযুক্ত বিচার দাবি করেন তিনি।’
প্রতারণার বিষয়ে জাহাঙ্গীর আলমের বক্তব্য নেওয়া জন্য তাঁর মুঠো ফোনে একাধিকবার ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতারণার মামলা রয়েছে। বিষয়টি সুষ্ঠ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)