বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
![]()
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ শরিফুল ইসলাম (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ধামদী এলাকার সিদ্দিক মিয়া পুরাতন রাইস মিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম ওই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নবাগত ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের নেতৃত্বে এএসআই জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় শরিফুল ইসলামের কাছ থেকে ছয় পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শরিফুল ইসলামকে তিন দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ঈশ্বরগঞ্জকে মাদকমুক্ত রাখতে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন। পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা