সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে এক তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর পালিত পিতার বিরুদ্ধে। একই ঘটনায় ধর্ষণের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন।
থানা সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর মামলাটি দায়ের করা হয়। মামলায় কৃষ্ণকাঠি এলাকার কামাল খলিফা ওরফে লাল মিয়া (৬০) ও বেল্লাল হোসেন হাওলাদার (৫৫)কে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, বাবা-মায়ের বিচ্ছেদের পর তরুণী মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকতেন। পরে তাঁর মা কামাল খলিফাকে বিয়ে করেন। এরপর থেকে তাঁরা একই বাড়িতে বসবাস করতেন।
এজাহারে অভিযোগ করা হয়, মায়ের অনুপস্থিতিতে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে কামাল খলিফা তরুণীর সঙ্গে অনৈতিক আচরণ করেন এবং একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি প্রকাশ করলে ক্ষতি করার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, প্রায় তিন মাস আগে কামাল খলিফার পরিচিত বেল্লাল হোসেন একটি ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর বিষয়টি তরুণীর মায়ের নজরে আসে। পরে তরুণী তাঁর মায়ের কাছে ঘটনাগুলো খুলে বললে তাঁরা থানায় গিয়ে মামলা করেন।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বরগুনা জেলা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।
বিশ্ব বসতি দিবস ২০২৬ পালিত
ঝালকাঠি :: ঝালকাঠিতে যথাযথ মর্যাদায় বিশ্ব বসতি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, ঝালকাঠির যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার ৫ অক্টোবর সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ছিল-‘সবার জন্য আবাসন, টেকসই নগর’।
পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি সাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগ, ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই আবাসন মানুষের মৌলিক চাহিদার অন্যতম। সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা টেকসই নগরায়ণ ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।





ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২