বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬ :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি বলেছেন, পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টি, হঠাৎ বন্যা ও ভূমিধসের মতো জটিল দুর্যোগ ঝুঁকি রয়েছে। শুধু আগাম সতর্কবার্তা তৈরি করাই শেষ কথা নয়, তা যেন দুর্গম এলাকার মানুষের কাছে সময়মতো ও সহজ ভাষায় পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। সেভ দ্য চিলড্রেন ও ইকো (ECHO) সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে পাহাড়ে তাদের উন্নয়ন কাজ অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আজ রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল আমারি’র ইডেন গার্ডেন বলরুমে আয়োজিত ‘সুরক্ষা (SURAKKHA)’ প্রকল্পের জাতীয় সুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
পাহাড়ের পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ ও বনায়নের ব্যাপারে জোর দিয়ে তিনি আরও বলেন, যুগ যুগ ধরে পাহাড়ে বসবাসকারী স্থানীয়দের অভিজ্ঞতা ও প্রকৃতির সহনশীলতার দিকটি খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে। প্রকৃতির ক্ষতি না করে বিশেষ পদ্ধতিতে বনায়ন (প্ল্যান্টেশন) বাড়ানো প্রয়োজন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সেবামূলক কার্যক্রম জোরদার করতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পার্বত্য অঞ্চলের মানুষের প্রধান মৌলিক সমস্যাগুলোর মধ্যে সুপেয় পানি ও টেকসই স্যানিটেশন অন্যতম উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, পাহাড়ি এলাকায় প্রান্তিক জনগণের কাছে সুপেয় পানির সুবিধা ও ওয়াসরুম ব্যবস্থা পৌছে দিতে অবিলম্বে কার্যকারী উদ্যোগ নিতে হবে এবং গৃহীত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে জনগণের জীবনযাত্রার মান বাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
কিশোর ও তরুণসমাজকে মাদকমুক্ত রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে বান্দরবানের রাজপুত্র মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি বলেন, তরুণ প্রজন্মকে স্মার্টফোন ও গেমিংয়ের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনতে হবে। এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় নতুন খেলার মাঠ তৈরি করা হচ্ছে, যা বিগত সময়ে উপেক্ষিত ছিল।
দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (এমআইএম) নিতাই চন্দ্র দে সরকারের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালার সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) রেজওয়ানুর রহমান, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্তা।





চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার