রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
![]()
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে স্থানীয় নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ৮ নভেম্বর সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত শরীফ বান্দরবান পৌরসভার তালুকদারপাড়া এলাকার বাসিন্দা মো. জহির এর ছেলে। তিনি একজন পেশায় রাজমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা কাজের উদ্দেশ্যে ওই পাহাড়ি ঝিরি এলাকায় গেলে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার পরিচয় শনাক্ত করা হয়।
স্থানীয়দের ধারণা, পাহাড়ি ঝিরি দিয়ে চলাচলের সময় পা পিছলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি দুর্ঘটনা, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ বলেন, মৃত মো. শরীফের মাথায় আঘাত লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে; কারণ তাঁর নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তিনি আরও বলেন, তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।





জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত