সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
![]()
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুইটি বিভাগের ‘সিএসই ডে’ (CSE Day) এবং ‘ম্যানেজমেন্ট ডে’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ৯ নভেম্বর ২০২৬ তারিখে দুইটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং র্যালি শেষে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
‘সিএসই ডে’ উপলক্ষ্যে আয়োজিত সেমিনার, প্রজেক্ট শোকেজিং ও ই-গেমিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ও সিএসই ডে এর আহবায়ক ড. সজীব ত্রিপুরা। এ সময় বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ধ্বনিতা ত্রিপুরা, ড. মিঠুন দত্ত, জনাব জি. এম. সাখাওয়াত হোসেন, মোঃ মাঈনুদ্দিন, ঋষিতা চাকমা এবং প্রভাষক জারিন তানজিম।
‘ম্যানেজমেন্ট ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন। বিভাগের চেয়ারম্যান মোহনা বিশ্বাস বক্তব্য রাখেন। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জনাব সপ্তর্ষি চাকমা, নেইংম্রাচিং চৌধুরী ননী, আসিফা নার্গিস, গৌরব চাকমা এবং প্রভাষক আকসাদুল হাসান রাকিব ও আরিফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাওসার। দিবসটি উপলক্ষ্যে ‘বিজনেস আইডিয়া’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
আনন্দঘন পরিবেশে বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুইটি বিভাগের আয়োজনে আলাদাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৯ নভেম্বর তারিখে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং ম্যানেজমেন্ট বিভাগের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।





জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত