মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
স্টাফ রিপোর্টার :: আজ মঙ্গলবার ১০ নভেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় রাঙামাটি সদর উপজেলা প্রশিক্ষণার্থী বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আহবায়ক যুব উন্নয়ন অধিদপ্তর উথোয়াই মং মারমা এর সভাপতিত্বে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থী বাছাই কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি জননেতা দীপন তালুকদার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি ও রাঙামাটি রেডক্রিসেন্ট এর সহ সভাপতি এস এম শফিউল আজম, এ এস এম নূরুল আবছার মানিক, উপ প্রকল্প পরিচালক দারিদ্র বিমোচন ও আত্ম কর্মসংস্থান কর্মসূচি, স্নিগ্ধা তালুকদার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাঙামাটি সদর দারিদ্র বিমোচন ও আত্ম কর্মসংস্থান কর্মসূচির ফিল্ড অফিসার এস এম ফরিদ উদ্দিন ।
কর্মসূচির মূল উদ্দেশ্য হলো এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপযুক্ত প্রশিক্ষণার্থী নির্বাচন করা, যা পরবর্তীতে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন প্রশিক্ষণার্থীরা।





রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার