সোমবার ● ১৬ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান
বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.০০মিঃ) সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ৩য় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ছয়ফুল হক’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে৷ সোমবার বিকেলে ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন’র উদ্যোগে সংগঠনের কার্যালয়ে ওই সংবর্ধনা প্রদান করা হয়েছে৷ সংবর্ধিত অতিথির বক্তব্যে ছয়ফুল হক বলেন, এলাকার মুরব্বীদের কাছ থেকে পরামর্শ ও তরম্নণ প্রজন্মকে সাথে নিয়ে বিশ্বনাথ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে কাজ করে যাব৷ পূর্বের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে৷ তিনি আরও বলেন, ডেফোডিল এসোসিয়েশন উপজেলার শিক্ষা-ক্রীড়া’সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের উন্নয়নে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন৷ সংগঠনের সদস্যরা নিজেদের কর্মদক্ষতা দিয়েই উজ্জ্বল করেছেন ‘ডেফোডিল এসোসিয়েশন’র নামটিকে৷
ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি কামরম্নল ইসলাম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিনাজ পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রথমআলো বন্ধুসভার সভাপতি ডাঃ প্রবীর কানত্মি দে, বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির কমিশনার এমদাদ হোসেন নাইম, সংগঠনের সাবেক সভাপতি তন্ময় দেব রায়৷ ডেফোডিল এসোসিয়েশনের শিৰা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস আলী৷ এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক পাভেল আহমদ, অফিস সম্পাদক সৌমিত্র ধর, প্রচার সম্পাদক রাসেল আহমদ, সদস্য বিজয় দেব, পিন্টু দাশ, শেখ হৃদয়, মিজানুর রশিদ, আবুল কালাম প্রমুখ৷





রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো