শুক্রবার ● ২০ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ভিসি’র সাথে রুয়েট ভিসি’র মতবিনিময়
চুয়েট ভিসি’র সাথে রুয়েট ভিসি’র মতবিনিময়

রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: রফিকুল আলম বেগ।
এ সময় চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েট ক্যাম্পাসে রুয়েটের ভাইস চ্যান্সেলরকে স্বাগত জানান এবং তাঁকে সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করেন। উভয় ভাইস চ্যান্সেলর দেশের প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে উচ্চ শিক্ষা গবেষণার এ দুই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।
বৃহসপতিবার ১৯ মে সকালে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম ও যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।





মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত