রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে মসজিদের জায়গা দখলের চেষ্টা: মোয়াজ্জ্বিনের উপর হামলা
গাজীপুরে মসজিদের জায়গা দখলের চেষ্টা: মোয়াজ্জ্বিনের উপর হামলা

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ মাওনা গ্রামের নতুন বাজার জামে মসজিদের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে৷ জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মোয়াজ্জ্বিন ও জমি দাতা নিজ মাওনা গ্রামের আরফান আলীর উপর হামলা করা হয়৷
আহত মোয়াজ্জ্বিন আরফান আলীর ছেলে সারোয়ার হোসেন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন৷
অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের ওয়াকফকৃত জমি কিছু অংশ একই গ্রামের মোঃ সিরাজ ফরাজী (৫০) পিতা-ইছুব আলী ফরাজী, আতিকুর ফরাজী (২৮) পিতা- সিরাজ ফরাজী, মকবুল ফরাজী (৪২), সিদ্দিক ফরাজী (৪৫) উভয় পিতা-ইছুব আলী ফরাজী৷
২১ মে সকাল ৯টার দিকে মসজিদের জায়গায় অজুখানা নির্মান করতে গেলে সিরাজ ফরাজীর নেত্বতে দলবল নিয়ে ওই মসজিদের জমি দাতা মোয়াজ্জ্বিনের উপর হামলা চালায়৷ মোয়াজ্জ্বিনের আত্মচিত্কারে এলাকা বাসী তাকে উদ্ধার করে, পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷
আহত মোয়াজ্জ্বিন আরফান আলী জানান, দীর্ঘ দিন যাবত স্থানীয় ইউপি মেম্বার জাকির ফরাজী কু-পরার্মশে সিরাজ ফরাজীরা মসজিদের ওয়াকফকৃত জমি ইতি পূর্বে জবর দখল করে দোকান ঘর তৈরি করেছে৷
গাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার জাকির ফরাজী বলেন, আমি এই ঘটনাটি শুনেছি এবং উভয় পক্ষকে নিয়ে বসবো ৷ তবে আমার উপর আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা৷
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল জানান, অভিযোগটি পেয়েছি৷ তবে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২