শুক্রবার ● ২৭ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে প্রতিবন্ধী নারীর লাশ
কালীগঞ্জে প্রতিবন্ধী নারীর লাশ

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১৫মিঃ) গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সিঁড়িতে পড়ে থাকা এক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ৷
নিহত লাকি আক্তারের (৩২) পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷
কালীগঞ্জ থানার ওসি মোঃ আলম চাদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ২৬ মে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী এক নারী লাকিকে ডাকাডাকি করে না পেয়ে স্থানীয়দের জানান৷
পরে তারা মই দিয়ে প্রাচীর টপকে ভিতরে ঢুকে ঘরের সিঁড়িতে লাকির লাশ পড়ে থাকতে দেখেন৷
পারিবারিক সম্পত্তির বিরোধে দাম্পত্য কলহ শুরম্নর একপর্যায়ে লাকিকে হত্যার অভিযোগ করেছেন তার বাবা আক্তার হোসেন৷
তিনি বলেন, পাঁচ বছর আগে মোতাহার হোসেনের সাথে লাকির বিয়ে হয়৷ এ সময় লাকির দাদা লাকির নামে কিছু জমি দিতে চাইলে মোতাহার তা কৌশলে নিজের নামে নিবন্ধন করেন৷
প্রায় এক বছর আগে মোতাহার দ্বিতীয় বিয়ে করে টঙ্গীতে বসবাস করছে৷ তবে মাঝেমধ্যে দুর্বাটি আসে৷ সমপ্রতি মোতাহার ওই জমি বেচতে চাইলে লাকি বাধা দেয়৷
জমি বেচতে বাধা দেওয়ায় লাকিকে হত্যা করা হয়েছে বলে বাবার অভিযোগ৷
লাকি ঠিকমতো হাঁটতে পারেন না বলে তিনি জানিয়েছেন৷
ওসি আলম বলেন, লাকি শ্বাসকষ্টে ভুগছিলেন৷ ময়নাতদনত্ম প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷
লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা