শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ মে ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ঈশ্বরদীর সাত ইউনিয়নের নির্বাচন বর্জন: মারপিটে আহত ১৫ ও আটক-৩
প্রথম পাতা » জাতীয় » ঈশ্বরদীর সাত ইউনিয়নের নির্বাচন বর্জন: মারপিটে আহত ১৫ ও আটক-৩
শনিবার ● ২৮ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীর সাত ইউনিয়নের নির্বাচন বর্জন: মারপিটে আহত ১৫ ও আটক-৩

---
ঈশ্বরদী প্রতিনিধি:: (১৪জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মিঃ)  শনিবার ২৮ মে ঈশ্বরদীতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চার চেয়ারম্যান প্রার্থী এবং আওয়ামীলীগের দু’বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নির্বাচন প্রত্যাখ্যান ও বয়কট করেছেন৷ আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থীর নির্দেশে তাদের সমর্থক গোষ্ঠি কর্তৃক ভোট কেন্দ্র দখল,ভোট প্রদানে বাধা প্রদান,জোরপূর্বক নৌকা প্রতিকে সিল মেরে নেওয়া,পুলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ আইনশৃংখলা বাহিনী,রিটার্নিং অফিসার,নির্বাচন কমিশনার সুষ্ঠ ব্যবস্থা গ্রহন না করার প্রতিবাদে এ নির্বাচন বর্জন করেছেন৷ এদের মধ্যে মুলাডুলি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফান্টু মন্ডল ও পাকশী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা মুতাফিজুর রহমান সেলিম সকাল সাড়ে ১০ টায় নির্বাচন বর্জন করে সাংবাদিকদের জানিয়ে দেন৷ অপর দিকে পাকশীর বিএনপি প্রার্থী জাকিউল ইসলাম তপন সরদার দুপুর ১২ টায় ইপিজেড গেটস্থ নির্বাচনী অফিসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন বয়কটের ঘোষনা দেন৷ এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার,শ্রমিকদল নেতা আহসান হাবিব,আব্দুল মান্নান টিপু,মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ বেলা ২ টায় মুলাডুলি ও দাশুরিয়ার দু’ বিএনপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম কেনেডি ও সিরাজুল ইসলাম দাশুরিয়ায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন বয়কট করেন৷ এসময় উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন মালিথাসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন৷ ওদিকে সাঁড়ার বিএনপি প্রার্থী আক্কাস আলী দুপুর ১ টায় নির্বাচন বয়কট করেন৷ সাত ইউনিয়নে নির্বাচন চলাকালে বাবুলচারা,মিরকামারী, মানিকনগর আনসার মাঠ স্কুল কেন্দ্র মেম্বর প্রার্থী ও সমর্থকদের মধ্যে মারপিট,ধাওয়া-পাল্টাধাওয়ায় প্রার্থী সিরাজুল ইসলাম ও মিন্টুসহ ১৫ জন আহত হয়৷ আহতদের পাবনা ও ঈশ্বরদী হাসপাতালে চিকিত্‍সা দেওয়া হয়৷ জ্বাল ভোট দেওয়ার অভিযোগে বাবুলচারা কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত করা হয়েছে এবং সাহাপুর-ছলিমপুরের বিভিন্ন কেন্দ্র থেকে পান্নুসহ তিনজনকে আটক করা হয়েছে ৷





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ