শিরোনাম:
●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে কণ্যা শিশু দিবস উপলক্ষে আলোচনাসভা
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে কণ্যা শিশু দিবস উপলক্ষে আলোচনাসভা
সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে কণ্যা শিশু দিবস উপলক্ষে আলোচনাসভা

---

ষ্টাফ রিপোর্টার :: কণ্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে পালিত হলো জাতীয় কণ্যা শিশু দিবস ৷
রবিবার সকালে রাঙামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরে দিবসটি উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফা জামান উপস্থিত ছিলেন ৷ সভাপতিত্ব করেন, রাঙামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কনিকা চাকমা ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভানেত্রী কনিকা বড়ুয়া ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মাসুদুল আলম প্রমূখ ৷ অনুষ্ঠান পরিচালনা করেন, রাঙামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরেরঅফিস সহকারী বিথী চাকমা ৷
সভায় প্রধান অতিথির বক্ত্যবে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফা জামান বলেন, কণ্যা শিশুদের প্রতি বৈষম্য দেখানো চলবে না, তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে ৷ তাদের যত্ম সহকারে বাড়তে সাহায্যসহ অধিকার দিয়ে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে ৷ এ জন্য সরকারের পাশপাশি সমাজের সবাইকে সচেতন হতে হবে ৷ আর সবাই যদি সমন্বয়ের মাধ্যমে সচেতন হয় তা হলে শিশু নির্যাতন রোধ করা সম্ভব ৷ তিনি বলেন, কণ্যা শিশুর সুষ্ঠু বিকাশের লক্ষ্যে তাদের জন্য যথাযথ শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা নিশ্চিত করতে হবে ৷ বাল্যবিবাহের হার কমিয়ে আনার উপর গুরুত্ব দিতে হবে ৷ ইভটিজিং, এসিড সহিংসতা এবং যৌন নির্যাতনসহ কণ্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সামাজিত প্রতিরোধ গড়ে তুলতে হবে ৷ তিনি বলেন, সমাজের সকল কুসংষ্কার ও বৈষম্য দূর করে তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে আনতে হবে ৷ নারীদের বাদ দিয়ে দেশ কখনোই সামনের দিকে এগিয়ে যাবেনা ৷ তিনি বলেন, বর্তমানে পুরুষের পাশাপাশি নারীরা দেশ উন্নয়নে অনেক অগ্রণী ভুমিকা পালন করছে ৷ সভায় জেলার বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা, মহিলা সমিতি ও মহিলা পরিষদের কর্মকর্তা ও সভানেত্রীরা উপস্থিত ছিলেন ৷


কাউখালীতে কণ্যা শিশু দিবস পালিত

কাউখালী প্রতিনিধি :: ‘কণ্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধি করবে আগামীর বাংলাদেশ’ এই প্রতি পাদ্য বিষয় নিয়ে প্রতিবারের মতো এবার ও রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে শনিবার সকাল ১০ টায় কণ্যা শিশু দিবস উপলক্ষে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে কাউখালী উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদেরও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের যৌথ উদ্যোগে এক র‌্যালী উপজেলার গুরুত্ব পুর্ণ বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করেন ৷ পরে কাউখালী অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মুছা খান ৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা)৷

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (মং), কাউখালী উপজেলা বিআর ডিবি’র চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, কাউখালী প্রেস ক্লাবের সহসভাপতি মোঃ ওমর ফারুক, মহিলা কাউন্সিলর নিংবাইউ মারমা, মাষ্টার প্রকাশ চন্দ্র দাশ প্রমুখ ৷

কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুদের এক সময় আমাদের সমাজে বোঝা মনে করা হতো কিন্তু এখন মানুষের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন হয়েছে তাই এখন সমাজে আগের মতো আর কণ্যা শিশুদের বোঝা মনে করা হয়না ৷ তা ছাড়া বর্তমান সরকার মেয়েদের পড়ালেখার উপর বেশি গুরুত্ব প্রদান করছে পাশাপাশি নারী ও  শিশু নির্যাতনের উপর বেশ গুরুত্ব প্রদান করেছেন বলে বক্তারা আলোচনা সভায় তাদের অভিমত ব্যাক্ত করেন ৷ 

আপলোড : ১২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯. ২৮ মিঃ  





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)