শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১২ বছরের সশ্রম কারাদণ্ড
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১২ বছরের সশ্রম কারাদণ্ড
বুধবার ● ৮ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১২ বছরের সশ্রম কারাদণ্ড

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মিঃ) গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকায় স্ত্রী হত্যার দায়ে স্বামী হামিদ উল্লাহকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত৷

এ ঘটনায় অপর এক ধারায় তাকে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত৷

৮ জুন বুধবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক জনাকীর্ন আদালতে ওই রায় দেন৷

গাজীপুর আদালতের পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, ২০১০ সালের ১৮ জানুয়ারি রাতে শাশুড়ির (হামিদের মার) সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী হোসনেয়ারা বেগমের সঙ্গে হামিদের কথা কাটাকাটি হয়৷ একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীকে গলাটিপে হত্যার পর হামিদ তার লাশ বাড়ির উত্তর পাশে সাইল জমির আইলে পুতে রাখে৷

পরে ঘটনাটি ফাঁস হলে হামিদের স্বীকারোক্তি অনুযায়ি ২৭ জানুয়ারি লাশটি উদ্ধার করে স্বজনরা৷ পরে এ ঘটনায় ওইদিন বোন হত্যার বিচার চেয়ে নিহত হোসনেয়ারা বেগমের বড় ভাই জামাল উদ্দিন বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেন এবং পুলিশ হামিদকে গ্রেফতার করে৷

দীর্ঘ শুনানী শেষে বুধবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক পেনাল কোর্ডের ৩০৪ ধারায় হামিদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন৷

এছাড়া ওই ঘটনায় অপর একটি ধারায় হামিদকে বিচারক আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন৷

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মোঃ হারিছউদ্দিন আহম্মেদ ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মোঃ শহীদুল ইসলাম৷





আর্কাইভ