শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » প্রতিপক্ষকে ফাঁসাতে খড়ের পালায় আগুন মারপিটে আহত ৩
প্রথম পাতা » অপরাধ » প্রতিপক্ষকে ফাঁসাতে খড়ের পালায় আগুন মারপিটে আহত ৩
শুক্রবার ● ১০ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিপক্ষকে ফাঁসাতে খড়ের পালায় আগুন মারপিটে আহত ৩

---নাজিম হাসান, রাজশাহী :: রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে বিএনপি নেতা মোজাম ও তার বাহিনী নিজের খড়ের পালায় আগুন ও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে ৩ জনকে আহত করেছে ৷ আহতরা হলেন, তানোর পৌর এলাকার হরিদেবপুর গ্রামের মৃত আসির মন্ডলের পুত্র নাছির আলী(৫৫) ও তার পুত্র আশরাফুল এবং নিজ লোকের দ্বারা আহত হয়েছেন মোজাম গং ৷ তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্‍সাধীন রয়েছে৷ তানোর পৌর এলাকার হরিদেবপুর গ্রামে বুধবার রাতে এ’শার নামাজের দিকে খড়ের পালায় আগুন এবং পরদিন বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে এ মারপিটের ঘটনাটি ঘটে ৷ সাড়ে ১২টার দিকে আহত নাছির আলী ও তার পুত্র আশরাফুলকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করেন ৷ এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে ৷ সেখান গিয়ে জানা যায়, বুধবার এ’শার নামাজের সময় পৌর এলাকার হরিদেবপুর গ্রামের মোজামের খড়ের পালায় প্রতিপক্ষ নাছির জলিলকে ফাঁসাতে নিজেরাই আগুন লাগিয়ে দেয় ৷ আগুন নিভাতে গেলে মোজাম বাহিনীর হরিদেবপুর গ্রামের ইসমাইলের পুত্র মিলন ও তোফাজ্জলের পুত্র রাজ, সোহাগ আশরাফুলকে হাসুয়া দিয়ে ডান হাতে কোপ দেয় ৷ জীবন বাঁচাতে আশরাফুল দৌড়ে বাড়িতে আসেন ৷ চলে উত্তেজনা ৷ এ রেসেই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মোজাম বাড়ির খৈলানে মটর সাইকেল রেখে নাছিরের বাড়িতে তার লোকজন নিয়ে হামলা চালায় এবং লাঠি, হাসুয়া দিয়ে এলোপাথারি ভাবে নাছির ও তার ছেলেকে আঘাত করে ৷ এ আঘাতেই নাছিরের দুটি দাঁত, হাত এবং মাথা ব্যাপক গর্ত হয়ে পড়ে ৷ তার ছেলেরও মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়ে এবং ডান হাত হাসুয়ার আঘাতে কেটে যায়৷ চিকিত্‍সার জন্যে বাইরে বের হতে দেননি মোজাম, তার ভাই তোফাজ্জুল, হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেখা বেগম সহ তার লোক জনেরা পুরো বাড়ি ঘিরে রাখে ৷ পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে৷ ঘটনাস্থলেই থানার ডাইভার হাফিজুর রহমান মোজামের প্রভাবে প্রভাবিত হয়ে উল্টো নাছিরের পরিবারকে গালমন্দ করেন ৷ মোজাম বাহিনী নাছিরের ৯০ বছরের বৃদ্ধা মা সোনাভানকেও লাঠি দিয়ে পায়ে আঘাত করেন ৷ হাও মাও করে কেঁদে বৃদ্ধা সোনাভান বলেন, আমি একজন বয়স্ক মানুষ রাস্তা দিয়ে আসার পথে মোজাম সিরাজের স্ত্রী ও রেখা আমাকেও মারধর করেন ৷ এ বিচার আমি কাকে দেব ৷ এর আগেও তারা আমাকে মারধর করেছেন৷ একই গ্রামের জোনাব আলী জানান, সাড়ে ১১টার দিকে মোজাম গাড়ি রেখে তার ভাই ভাতিজা-ভাতিজীদের নিয়ে নাছিরের বাড়িতে হামলা চালায় ৷ এমনকি দরজার খিল ভেঙ্গে বাড়িতে ঢুকে এলোপাথারি মারপিট শুরু করে ৷ একজন কলেজ শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিভাবে রোজার দিনে এমন নেককার জনক কাজ করতে পারে ৷ নাছিরের বোন লতা বেগম ৷ বিয়ে হয়েছে গোকুল গ্রামে ৷ কিস্তির টাকা ধার নেবার জন্যে মায়ের বাড়িতে আসে ৷ তাকেও মারপিট ও শ্লীলতাহানীর চেষ্টা করে ৷ সেখানে থাকা অবস্থায় ইসমাইলের পুত্র মিলন পুলিশের সামনে প্রকাশ্যে নাছিরের পরিবারের মেয়েদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন৷ এলাকাবাসী জানাই, তাদের শত্রুতা ৯০ দশক থেকে চলে আসছে ৷ এমনকি মোজামরা ধণাঢ্য হওয়ায় একাধিক মামলা করে জেল পর্যন্তও খাটিয়েছেন নাছির ও জলিলের পরিবারকে ৷ মারপিটের এক পর্যায়ে রেখা নাছিরের পরিবারের মেয়েদেরকে মারতে গিয়ে লাঠির বাড়ি মোজামের মাথায় এসে লাগে ৷ এতেই মোজাম আহত হন৷ মোজাম ওই এলাকার বিএনপির দাপুটে নেতা ৷ তাদের পরিবারের কাছে সবাই এক প্রকার জিম্মি ৷ তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেন না ৷ নাছিরের ভাই ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জলিল জানান, আমি কাজের জন্যে নারায়নপুর এসেছি ৷ কিন্তু এমন ভাবে আমাকে হুমকি দেয়া হচ্ছে বাড়িতে গেলেই মেরে ফেলবে ৷ এ ভয়ে বাড়িতে যেতে পারছি না ৷ মোজাম এক সময়ের অত্যন্ত দাপুটে বিএনপি তানোর পৌর সভাপতি মৃত খলিলের ভাই ৷ দীর্ঘ কয়েক বছর আগে মারা গেলেও তার নামে রয়েছে একটি গভীর নলকূপ ৷ মিলন জানান, নাছিরের পুত্র আশরাফুলকে না মেরে ফেলা পর্যন্ত আমরা স্বস্থিতে থাকব না ৷ যেভাবেই হোক তাদেরকে শেষ করা হবে ৷ গ্রামবাসী আরো জানাই, আমরা কখনো নাছিরকে কারো সঙ্গে মারামারি করতে দেখি নি ৷ তার মতো নিরহ লোকই হয় না৷  তাকে মারা অত্যন্ত অন্যায় ৷ একজন রোজাদার ব্যক্তিকে কিভাবে এত আঘাত করল এটা কোন মানবিক কাজ না ৷ এ নিয়ে মোজাম জানান, তারা আমাদের খড়ের পালায় আগুন লাগিয়েছে ৷ এ জন্যে মারপিটের ঘটনা ঘটেছে ৷ ঘটনাস্থলে গিয়েছিলেন তানোর থানার এস.আই সিহাব উদ্দীন ৷ তিনি জানান, যেহেতু নাছির ও তার ছেলের অবস্থা অত্যন্ত খারাপ ৷ আগে চিকিত্‍সা হোক পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে ৷ ওসি আব্দুর রাজ্জাক জানান, এমন ঘটনা শোনার পরেই পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে ৷ রোগীর সম্পর্কে জানার জন্যে মেডিকেলের ইমার্জেন্সি ০১৭৩০-৩২৪৭০৮ নম্বরে ফোন দেয়া হলে বন্ধ পাওয়া যায় ৷





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ