শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে বরফ কলে ভ্রাম্যমান আদালত : ১ জনকে কারাদন্ড
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে বরফ কলে ভ্রাম্যমান আদালত : ১ জনকে কারাদন্ড
শুক্রবার ● ১০ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বরফ কলে ভ্রাম্যমান আদালত : ১ জনকে কারাদন্ড

---
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে জেলায় সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা ১০ মে মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান,রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু প্রমুখ উপস্থিত ছিলেন ।
সভায় কাপ্তাই হ্রদে ১২ মে মধ্যরাত থেকে রাঙামাটি পার্বত্য জেলায় সব ধরনের মাছ শিকার বন্ধ করার নির্দেশনা দেওয়া হয় । সেই সাথে রাঙামাটি জেলার সীমানায় বরফকল মালিকদেরও বরফ উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু কিছু সংখ্যক অসাধু বরফকলের মালিক নিষেধাঞ্জা অমান্য করে বরফ উৎপাদন ও বিপনন অব্যাহত রাখায় ৯ জুন বৃহষ্পতিবার ভ্রাম্যমান আদালত হানা দেয় রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকার নান্টু ধর এর বরফ কলে। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মালিক নান্টু ধর পালিয়ে গেলে বরফকলের শ্রমিক কুমিল্লার হাজী মোর্শেদ খানের পুত্র মঞ্জুর খানকে সরকারী আদেশ অমান্য করায় দন্ডবিধি ১৩৮ ধারায় ১৫ দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।
---
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম মোর্শেদ খান জানান, ১৩৮ ধারায় সরকারী আদেশ অমান্য করায় ৩০ দিনে কারাদন্ড ও অর্থদন্ডের বিধান রয়েছে, যেহেতু বরফকলের মালিক পালিয়ে গেছে সে কারণে শ্রমিক মঞ্জুর খানকে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে আর মালিক নান্টু ধরের বরফ কল সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম মোর্শেদ খান এর নেতৃত্বে জেলা প্রশাসনের ৪জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
---
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সহকারী মার্কেটিং অফিসার, সঙ্গীয় ফোর্সসহ রাঙামাটি কোতয়ালী থানার এসআই আক্কাছ আলী, পেশকার স্বপন কুমার দাশ ও অয়ন বড়ুয়া প্রমুখ।





আর্কাইভ