শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রতিবন্ধী বামন হলেও জীবন সংগ্রামে পিছিয়ে নেই
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রতিবন্ধী বামন হলেও জীবন সংগ্রামে পিছিয়ে নেই
শুক্রবার ● ১০ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিবন্ধী বামন হলেও জীবন সংগ্রামে পিছিয়ে নেই

 ---অনলাইন ডেস্ক :: তিস্তা নদীর তীর ঘেঁষে এক বামন পরিবারের বসবাস। পরিবারের বাবা-মা স্বাভাবিক হলেও ৪ ভাই-বোন জন্ম থেকেই প্রতিবন্ধী বামন। কথাবার্তা স্বাভাবিক হলেও তাদের শরীরের গঠন ও চলাচল অস্বাভাবিক।
তবে তারা প্রতিবন্ধী বামন হলেও জীবন সংগ্রামে পিছিয়ে নেই। কেউ জেলে। কেউ মুদি দোকানদার। কেউ চালিয়ে যাচ্ছে পড়াশুনা। কেউবা আবার গান শুনিয়ে আয় রোজগার করেন। সকলেই তাদের সংসারকে টিকিয়ে রাখার জন্য লড়াই করেই চলছেন। দারিদ্রতা আর প্রতিবন্ধীকে জয় করে চলছে ওদের সংসার। সব মিলিয়ে অভাব অনটনের মাঝেও ওরা অনেক সুখী।

প্রতিবন্ধী এ পরিবারের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নিজ গড্ডিমারী গ্রামে। তারা ওই গ্রামে দিনমজুর সোলেমান আলী ও শাহেরা বেগমের সন্তান। পাঁঁচ ভাই-বোনের মধ্যে শুধু মমিরন (২৫) স্বাভাবিক। বাকি ৪ জনেই প্রতিবন্ধী বামন।

এদের মধ্যে সবার বড় ফরিদা আক্তার (২৯)। তারপর শাহ আলম হাবিল (২৭), রাশেদা খাতুন (২২) ও কাবেল মিয়া (২০)। মেজো মেয়ে মমিরন স্বাভাবিক হওয়ায় ৭ বছর আগে তার বিয়ে হয়ে যায়।

প্রতিবন্ধী চার ভাই-বোনের মধ্যে এক ছেলে ও এক মেয়ের ভাতা পাচ্ছেন। এসবের মাঝেও রাশেদা খাতুন নিজেকে এগিয়ে নিচ্ছে পড়াশোনা মাধ্যমে।

ফরিদা আক্তার গড্ডিমারী এলাকার তালেব মোড় বাজারে একটি মুদির দোকান দিয়েছেন। সারাদিন তিনি দোকানদারি করেন। দিনে যা বিক্রি হয় সেই টাকা যোগ হয় সংসারের খরচে।

তিনি বলেন, প্রতিবন্ধী হয়ে কারো বোঝা হয়ে না থেকে আমি একটি এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে মুদির দোকানটি চালু করেছি। দিনে ২শ-৩শ টাকা বিক্রয় হয়। লাভের অংশ দিয়েই সংসার চালাই।

শাহ আলম হাবিল। তিনি পেশায় জেলে। সারাদিন তিস্তায় মাছ ধরেন। ওই মাছ স্থানীয় তালেব মোড় বাজারে বিক্রি করে দুই ছেলে এক মেয়ে ও স্ত্রী রাহেলাকে নিয়ে চলছে তার সংসার। তবে তার স্ত্রী ও সন্তানরা স্বাভাবিক। হাবিল তাদের নিয়ে সুখেই আছেন বলে জানালেন।

রাশেদা খাতুন। শারীরিক প্রতীবন্ধকতার মাঝেই সে প্রাথমিক পেড়িয়ে মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ভালো ফলাফল করে তিনি এখন স্বপ্ন দেখছেন উচ্চশিক্ষা অর্জনের।

রাশেদা বড়খাতা ডিগ্রি কলেজ থেকে এ বছর মানবিক শাখায় থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

তিনি জানান, পড়াশোনা শেষ করে চাকরি করবো। কিন্তু আমাকে কি কেউ চাকরি দেবে এমন প্রশ্ন তাকে প্রতিনিয়ত তাড়া করছে।

কাবেল মিয়া। তিনি উপজেলার গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। পাশাপাশি তিনি গানের জোকারি করেন। বিভিন্ন জেলায় গিয়ে গান গেয়ে দাঁতের মাজন বিক্রয় করেন।

এসব ব্যাপারে তাদের সোলেমান আলী জানান, আমার দুই ছেলে ও দুই মেয়েকে আল্লাহ প্রতিবন্ধী করেছেন। করার কিছুই নেই। সকলেই মিলে আমাদের পরিবার। সবাই মিলে দিনে যা রোজগার করি তা দিয়ে আমাদের সংসার চলে।

তিনি আরো বলেন, আগের মতো কাজ করতে পারিনা। যেদিন ঘরে খাবার থাকেনা সেদিন কাজ করতে যাই। তবে সরকারিভাবে আমাদের কোনো অনুদান দেয়া হলে তিনবেলা খেয়ে পড়ে বাঁচতাম।

এ ব্যাপারে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন জানান, তাদের জীবন যাপন অনেক কষ্টকর। ৪ ভাই-বোনের মধ্যে ফরিদা আক্তার ও শাহ আলমের প্রতিবন্ধী ভাতা পায়। বাকি দুইজনের তালিকা উপজেলা সমাজ সেবা অফিসে পাঠিয়েছি।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)