শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » তাড়াশে কৃষক কার্ডে ধান দিচ্ছে আওয়ামীলীগ নেতারা
প্রথম পাতা » অপরাধ » তাড়াশে কৃষক কার্ডে ধান দিচ্ছে আওয়ামীলীগ নেতারা
শুক্রবার ● ১০ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তাড়াশে কৃষক কার্ডে ধান দিচ্ছে আওয়ামীলীগ নেতারা

---সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৫০মিঃ) সিরাজগঞ্জের তাড়াশের খাদ্য গুদামে হাট-বাজার থেকে ধান কিনে কৃষকদের সামান্য টাকা হাতে ধরিয়ে দিয়ে তাদের কার্ডের মাধ্যমে ধান সরবরাহ করছেন আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতারা৷ সব কিছু ওপেন সিক্রেট হলেও কর্মকর্তা নিশ্চুপ রয়েছে৷ আর এ জন্য খাদ্য গোডাউনের কর্মকর্তাদের টন প্রতি ৮শ’ টাকা দিতে হচ্ছে৷ এনিয়ে সাধারন কৃষকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে৷

সুত্র জানা যায়, চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলা সরকারীভাবী ৩হাজার ১শত ৬৮ মে.টন ধান সংগ্রহ নির্ধারণ করা হয়৷ ৩০মে থেকে খাদ্য গোডাউনে ধান সংগ্রহ শুরু হয়েছে৷ সংগ্রহের আগেই উপজেলা পরিষদে রেজুলেশন করে স্থানীয় এমপি. উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও কৃষি কর্মকর্তাদের কৃষক বাছাইয়ের দায়িত্ব দেয়া হয়৷ এঅবস্থায় স্থানীয় এমপি প্রতি ইউনিয়নের পুরাতন ও নতুন চেয়ারম্যানদের অনুকুলে ৫০থেকে ১শটন, প্রতি ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারন সম্পাদককে ১০টন করে সরবরাহ করার জন্য বরাদ্দ দেন৷ উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ নেতাদের সর্বোচ্চ ৫০টন করে সরবরাহ করতে বলেন৷ স্থানীয় এমপির জামাতা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম রব্বানী সূর্য এগুলো তাদারকী করেছেন৷ এবং নিজেও প্রায় ৩শ মে.টন ধান বিভিন্ন কৃষি কার্ডের মাধ্যমে ধান সরবরাহ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ তবে ধানগুলো তাড়াশের কৃষকদের কৃষি কার্ডের মাধ্যমে সরবরাহের করার শর্ত দেন৷ এ অবস্থায় ওই সকল নেতারা অন্যান্য উপজেলার হাট বাজার থেকে কমমুল্যে ধান কিনে ট্রাকযোগে খাদ্য গুদামে নিয়ে আসছেন৷ আর নিকত্মাতীয় অথবা গরীব কৃষককে এক থেকে দেড় হাজার টাকা দিয়ে কৃষি কার্ড কিনে নিয়ে খাদ্য গুদামে সরকার নির্ধারিত মুল্যে ধান সরবরাহ করছেন৷ ফলে কৃষকরা সরকারের দেয়া ভুর্তুকির টাকা বঞ্চিত হলে লাভজান হচ্ছেন আওয়ামীলীগ নেতারা৷
উপজেলার এক ই্উনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জানান, এমপি মহোদয় এবার কাউকে বঞ্চিত করে নাই৷ প্রত্যেক ইউপির প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের ১০টন করে ধান সরবরাহের অনুমতি দিয়েছেন৷ তিনি আরো জানান, প্রতি টন ধানের জন্য খাদ্য গোডাউনে ৮শ করে টাকা দিতে হয়৷ না হলে নানা বিড়ম্বনায় পড়তে হয়৷
নাম প্রকাশে অনিচ্ছুক চান্দাইকোনার ধান ব্যবসায়ী জানান, স্থানীয় আওয়ামীলীগের ১০/১২জনের একটি গ্রুপ তার কাছ থেকে ধান কিনে তাড়াশ গুদামে নিয়ে যাচ্ছেন৷
সরেজমিনে গিয়ে দেখা যায়, খাদ্য গুদামে প্রায় ধান বোঝাই পাঁচটি ট্রাক রয়েছে৷ ট্রাকের চালক-হেলপারদের ধানগুলো কোথা থেকে আনা হয়েছে জিজ্ঞেস করলে তারা বললেন, ধানগুলো পাশ্ববর্তী রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা থেকে নিয়ে আসা হয়েছে৷ কিন্তু ধান সরবরাহকারী প্রভাবশালী আ’লীগ নেতা আজগর আলী গোডাইনের কর্মকর্তাদের কাছে দেয়া তার ভাইসহ কয়েকজনের কৃষি কার্ড দেখিয়ে বলেন, এগুলোর মাধ্যমেই তিনি ধান সরবরাহ করছেন৷

এ বিষয়ে তাড়াশ খাদ্য গোডাউনের কর্মকর্তা ছানোয়ার টাকা নেয়ার বিষয়টি হোসেন জানান, ৭দিনে প্রায় ৪শ মে.টন ধান কেনা হয়েছে৷ কে, কোথা থেকে ধান নিয়ে আসলো এটা আমাদের দেখার বিষয় নয়৷ কৃষি কার্ডে ধান নেয়া হচ্ছে এটাই বড় কথা৷ তাছাড়া কারা সরবরাহ করবে-এটা কৃষি অফিসই ঠিক করে দিচ্ছেন৷

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উপজেলায় ৩৫ হাজার কৃষক রয়েছে৷ প্রত্যেকের নামের তালিকা খাদ্য গোডাউনে দেয়া হয়েছে৷ কোন কৃষকের ধান নিবে কি নিবে না সেটি তাদের বিষয়৷

ধান ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বলেন, ৩৫ হাজার কৃষক একবারে ধান দিতে আসলে হুলস্থল কারবার হবে৷ এ জন্যে এমপি ও উপজেলা চেয়ারম্যানদের নিয়ে কমিটি করা হয়েছে৷ রেজুলেশন করে তাদেরকেই কৃষক বাছাই করার দায়িত্ব দেয়া হয়েছে৷ এ অবস্থায় তারা যাদেরকে বাছাই করছেন তারাই ধান সরবরাহ করছেন৷ কেউ যদি অন্য উপজেলা থেকে ধান নিয়ে আসে তবে সেটি আমাদের দেখার বিষয় নয়৷

এ বিষয়ে স্থানীয় এমপি গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন বন্টনের বিষয়টি অস্বীকার করে জানান, কৃষি কার্ডের মাধ্যমেই ধান সরবরাহ করা হচ্ছে কিনা আপনারা সেটিই দেখেন৷ ধান কোথা থেকে আসলে সেটি দেখার বিষয় নয়৷ এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে বলেন, ধানের গায়ে লেখা নেই এটি ঢাকার নাকি তাড়াশের ধান৷





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)