শুক্রবার ● ১০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ভাঙ্গুড়ায় যৌতুকের দাবিতে সম্পাকে নির্যাতন
ভাঙ্গুড়ায় যৌতুকের দাবিতে সম্পাকে নির্যাতন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪০মিঃ) ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া গ্রামে ১০ জুন শুক্রবার সম্পা খাতুন (২২) নামের এক গৃহবধুকে পিটিয়ে আহত করেছে পাষন্ড স্বামী হাসিনুর রহমান৷আহত গৃহবধুকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ স্থানীয় সুত্রে জানা গেছে, প্রায় ৮ বছর পুর্বে বাল্য বিবাহের শিকার সম্পা বিয়ের এক বছর পর থেকেই যৌতুক দাবী করা সহ বিভিন্ন অজুহাতে স্বামী হাসিনুর ও তার পরিবারের অন্যান্য সদস্যদের দ্বারা প্রায়শই মানসিক ও শারিরীকভাবে নির্যাতিত হতো৷ ইতিপুর্বে একাধিকবার নির্যাতনের বিষয়টি নিয়ে এলাকার প্রধানবর্গ সালিশ করেও কোন সুরাহা করতে পারেনি৷ এ ঘটনায় সম্পার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা