সোমবার ● ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ১১ জামায়াত কর্মীসহ ৩৬ জন আটক
ঝিনাইদহে ১১ জামায়াত কর্মীসহ ৩৬ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে পুলিশের সাঁড়াশি অভিযানে কথিত এক জেএমবি ও ১১ জামায়াত কর্মীসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযানকালে সদর উপজেলার চাপড়ি গ্রাম থেকে ১টি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় ৷
শনিবার রাত ১২টার পর থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় ৷ এদিকে শাহীন মোহাম্মদ কিংকং নামে এক জেএমবি সদস্যকে পুলিশ আটকের দাবী করছে ৷ কিংকং ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে ৷ এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেফতার হন ৷ কিন্তু তার বিরুদ্ধে আদালতে শক্ত কোন অভিযোগ প্রমান করতে না পারায় জামিনে মুক্ত হয়ে আসেন ৷
এদিকে ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রাম থেকে নাজমুল গাজী নামে এক যুবকের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ৷ পুলিশ কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে সদর উপজেলা থেকে ৮ জন, কালীগঞ্জ থেকে ৭ জন, মহেশপুর থেকে ৭ জন, কোটচাঁদপুর থেকে ৬ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন ও শৈলকুপা উপজেলা থেকে ৩ জনকে আটক করা হয়েছে৷
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সাঁড়াশি অভিযানে বিভিন্ন স্থান থেকে ৩৬ জনকে আটক করা হয়ছে৷ এদের মধ্যে জেএমবি সদস্য ১ জন, জামায়াতের ১১জন ও বিভিন্ন মামলায় ২২ জন রয়েছে ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা