মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সলঙ্গায় সেমাই কারখানায় অভিযান ৩০ হাজার টাকা জরিমানা
সলঙ্গায় সেমাই কারখানায় অভিযান ৩০ হাজার টাকা জরিমানা

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৭ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২৫মিঃ) অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরী ও ওজন কম দেয়ায় সিরাজগঞ্জের সলঙ্গায় অভি ফুড প্রোডাক্স’র হানিফ ব্র্যান্ডের লাচ্চা সেমাই কারখানার ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত ৷ ২১ জুন মঙ্গলবার সন্ধ্যার আগে এ অভিযান পরিচালনা করা হয় ৷
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসমাইল হোসেন জানান, সন্ধ্যার আগে সলঙ্গার হাটিকুমরুল এলাকার চড়িয়াশিকার গ্রামে অভি ফুড প্রোডাকক্স অভিযান চালানো হয় ৷ এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে হানিফ ব্র্যান্ডের লাচ্চা সেমাই উত্পাদন এবং ওজনে কম দেয়ার অপরাধে ভোক্তার অধিকার আইন ২০০৯ এর ৪৩-৪৬ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ৷ এছাড়াও সিগারেটের বিজ্ঞাপন প্রচারের দায়ে দুটি দোকান মালিকে ৮শত টাকা জরিমানা করা হয়েছে ৷
এ বিষয়ে কারখানার স্টোর ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, এটা নতুন কিছু না৷ প্রতি বছর ঈদের আগে এ রকম জরিমানা দিতেই হয় ৷ এসব দেখে ভয় পেলে কারখানা চালানো যাবে না ৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)