বৃহস্পতিবার ● ২৩ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মার্কেটে অগ্নিকাণ্ড
গাজীপুরে মার্কেটে অগ্নিকাণ্ড
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মিঃ) গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় হালিম মার্কেটে অগ্নিকাণ্ডে তুলার গুদামসহ ১২টি দোকানঘর ও মালামাল পুড়ে গেছে৷ অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাভারের ইপিজেড ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়৷
ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীরা জানায়, ২৩ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরের চক্রবর্তী এলাকায় হালিম মার্কেটের একটি মুদি দোকানে আগুন লাগে৷ মূহুর্তেই মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে আগুনের শিখা৷ এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়৷
ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা এক ঘন্টার চেষ্টার আগুন নেভায়৷ আগুনে একটি রাইসমিল, একটি মসলার মিল, লেপ-তোষক তৈরির তুলার দুইটি গুদাম ও একটি আমের আড়ত্সহ ১২ দোকান পুড়ে গেছে৷ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি দমকল কর্মকর্তা৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন