শুক্রবার ● ২৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে গ্রামীন ফোনের ডিসট্রিবিটরের ৫ লাখ টাকা ছিনতাই
বিশ্বনাথে গ্রামীন ফোনের ডিসট্রিবিটরের ৫ লাখ টাকা ছিনতাই
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে গ্রামীন ফোনের ডিসট্রিবিটরের ৫ লাখ টাকা ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে৷ ২৩ জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের হরিকলস (তালেরতল) নামক স্থানে এই ছিনতাইর ঘটনা ঘটে৷ বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানা যায় ৷ বিশ্বনাথ গ্রামীন ফোনের ডিসট্রিবিটর লিটন মিয়া টাকা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি বলেন এঘটনায় থানা লিখিত অভিযোগ দায়ের করা হবে ৷
জানা গেছে, বিশ্বনাথ থেকে গ্রামীন ফোনের দুইজন সেলসম্যান ৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে জগন্নাথপুর যাওয়ার জন্য বের হন ৷ বিশ্বনাথ-জগন্নাথপুর রোডের হরিকলস নামক স্থান যাওয়া মাত্রই পিছ দিক থেকে চারটি মোটরসাইকেলে কয়েকজন যুবক তাদের সামনে এসে পথ আটকে দেয় ৷ এসময় ওই যুবকরা গ্রামীন ফোনের সেলসম্যান জিল্লুর রহমান ও ছাদিকুর রহমানকে ধারালো অস্ত্র ভয় দেখিয়ে তাদের কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ৷
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান ৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)