শুক্রবার ● ২৪ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি ভিপি আইনুল হক (৪৮) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)৷ ২৩ জুন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়৷
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক রওশন আলী জানান, গ্রেফতারকৃত আইনুল হক সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ীতে খালেদা জিয়ার জনসভা চলাকালে ট্রেনপোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশীটভুক্ত আসামী৷ এছাড়াও তার বিরুদ্ধে সরকারী কাজে বাঁধাদান ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে৷
এদিকে ভিপি আইনুল হককে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম জানান, উপজেলা চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সভায় অংশ নিয়েছিলেন৷ সেখান থেকে ডেকে নিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ