শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পরীক্ষার অতিরিক্ত টাকা দিতে না পারায় পরিক্ষার্থী আসমার আত্মহত্যা
প্রথম পাতা » অপরাধ » পরীক্ষার অতিরিক্ত টাকা দিতে না পারায় পরিক্ষার্থী আসমার আত্মহত্যা
শুক্রবার ● ২৪ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরীক্ষার অতিরিক্ত টাকা দিতে না পারায় পরিক্ষার্থী আসমার আত্মহত্যা

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (১০ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৩৩মিঃ) শেখপাড়া ডি.এম.ডিগ্রী কলেজের এইচ এস সি পরীক্ষার্থী ‘২০১৬’ এর ‘মানবিক বিভাগের’ ছাত্রী মোছাঃ আসমা খাতুন (১৮) নামে এক শিক্ষার্থী আত্নহত্যা করেছে৷ গত ১৭ জুন সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে আসমা মারা যায়৷
ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজে ব্যবহারিক পরীক্ষার ফি দিতে না পারায় আসমা খাতুন (১৯) নামে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করে, তার প্রতিবাদে ঝিনাইদহ কুষ্টিয়া-মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা ৷
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজে ভুগোল বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফি ধায্য করা হয় ৪০০ টাকা করে, বসন্তপুরের আনসার আলীর মেয়ে আসমা খাতুন ৩০০ টাকা দিতে চায় কিন্তু হাফিজুর রহমান নামে ভুগোল বিভাগের প্রভাষক, টাকা কম না নিয়ে, নাম্বার কম দেয়ার হুমকি দেয়৷

বাধ্য হয়ে হত দরিদ্র পরিবারের মেয়ে আসমা ভয়ে আত্মহত্যা করে৷
শিক্ষার্থিরা আরো অভিযোগ করেন, কলেজে নতুন নতুন বৈষম্য তৈরী করছে, ভর্তি ফি বেশী নেওয়া হচ্ছে, ফরম ফ্লাবের ফি বেশী নেয়া হয়, গরীব ছাত্রদের পড়ালেখার কোন পরিবেশ নায়৷

ঝিনাইদহের শৈলকুপার ১ নং ত্রিবেণী ইউনিয়নের বস্তপুর পূর্বপাড়া গ্রামের আনসার মোল্লার ২ ছেলে ২ মেয়ের মধ্যে ছোট মেয়ে আসমা খাতুন শেখপাড়া ডি.এম.ডিগ্রী কলেজের এইচ এস সি পরীক্ষার্থী ‘২০১৬’ এর ‘মানবিক’ বিভাগের ছাত্রী ছিল৷
আসমা খাতুনের পিতা মাতা ও স্থানীয় সুত্রে জানাগেছে, আসমা খাতুন ফরম ফিলাপের সময় সকল প্রকার ফি পরিশোধ করার পরও ব্যবহারিক পরিক্ষার জন্য বাড়তি ফি আদায় করেছেন কলেজের ভুগোল বিষয়ের শিক্ষক মোঃ হাফিজ সহ কৃষিশিক্ষা, গাহ্যস্থ বিঙ্গান সহ প্রভৃতি ঐচ্ছিক বিষয়ের শিক্ষক মহোদয়৷
দরিদ্র পরিবারে জন্মগ্রহণকারী আসমা টাকা যোগাড় করতে না পারায় শিক্ষদের স্বরণাপন্ন হয় এবং শিক্ষকদেরকে বিষয়টি অবহিত করে৷
কিন্তুু শিক্ষকরা তাকে কটুক্তি এবং উপহাস করে৷ আসমা খাতুন কটুক্তি সইতে না পেরে ১৬ জুন বাড়ি ফিরে আসে এবং তার নিজের থাকা পৃথক ঘরে ১০.৩০ টার দিকে বিষ খায়৷ আসমার বড় ভাবি দীর্ঘ সময় আসমার কথাবার্তা বন্ধ থাকার কারনে সন্দেহ হলে ঘর খুলে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে মেয়ে আসমা খাতুন বিষ খেয়ে ঘরের মেঝেতে পড়ে আছে৷

পরে মেয়ে আসমাকে উদ্ধার করে অটোভ্যানে শেখপাড়ার সোনালী ডেন্টালের ডাঃ মোঃ বশির উয়াশ করার পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেলে নিয়ে ভর্তি করার পরের দিনে মৃত্যু হয় ৷

উল্লেখ্য: এই সংবাদ প্রকাশিত হলে শেখপাড়া ডি.এম.ডিগ্রী কলেজের ভুগোল বিষয়ের শিক্ষক মোঃ হাফিজ সহ কৃষিশিক্ষা, গাহ্যস্থ বিঙ্গান সহ প্রভৃতি ঐচ্ছিক বিষয়ের অপরাধী শিক্ষক মহোদয়ের চাকুরি চলে যাওয়ার ভয়ে শৈলকুপার স্থানীয় সাংবাদিকদের টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়৷

একটি নির্ভরযোগ্য সুত্রে আরো জানা গেছে, আসমার পিতা আনসার মোল্লা শেখপাড়া ডি.এম.ডিগ্রী কলেজের ব্যবহারিক পরিক্ষার ও প্রভৃতি ঐচ্ছিক বিষয়ের শিক্ষকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষে মামলা করবেন বলে প্রস্তুত হলে, শেখপাড়ার প্রভাবশালী আওয়ামিলীগের কেডারদের বিভিন্ন চাপে আসমা খাতুনের পিতা আনসার মোল্লাকে সংবাদ প্রকাশ করতে নিষেধ করে যার কারনে আসমার মৃত্যুর সংবাদটি ধামাচাপা পড়ে যায়৷

অভিযুক্ত প্রভাষক হাফিজুর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে সংযোগ পাওয়া যায়নি৷





আর্কাইভ