শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের কে এই রেজাউল পাঠান
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের কে এই রেজাউল পাঠান
সোমবার ● ২৭ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহের কে এই রেজাউল পাঠান

---ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: (১৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৯মিঃ) ঝিনাইদহের কোটচাঁদপুর আদর্শ পাড়ার মৃত মমিন পাঠানের ছেলে রেজাউল পাঠান ছিলো ভবঘুরে৷ অভাব অনাটনের সংসার ছিল তাদের৷ এ কারণে তার মাকে চলে যেতে হয় দেশের বাইরে টাকা রোজগারের জন্য৷ সেখান থেকে মা যে টাকা পাঠাতো তাই দিয়ে কষ্টের মধ্যে চলতো সে৷ মাঝে মধ্যেই দেখা যেত গ্রামঞ্চলে কোটচাঁদপুর থানার কোন দারোগা মামলার তদন্তে গেলে রেজাউল পাঠান তার সাথে যেত ৷ বিনিময়ে কিছু পয়সা পেত৷

এই ভাবে হঠাত্‍ করে সে শুরু করে পুলিশের সোর্সের কাজ৷ ভারতীয় মাদক, চিনি, লবন, শাড়ী কাপড় থেকে শুরু করে আসামী ধরিয়ে দেয়ার কাজে নেমে পড়ে৷ বছর দুয়েকের মধ্যে সে এ এলাকার পুলিশের আস্তাভাজন সোর্স হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে৷

এলাকায় রেজাউল পাঠান থেকে পরিচিতি পায় রেজাউল দালাল হিসাবে৷ প্রসাশনের আস্থা ভাজন হওয়ার সুযোগে সুচতুর রেজাউল দালাল, সোর্সের কাজের পাশাপাশি নিজেই মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে৷ পাশাপাশি পুলিশের অন্য সোর্সদের বিভিন্ন ভাবে হয়রানিসহ নিজে মাদক রেখে তার আস্তাভাজন দারোগাকে খবর দিয়ে ধরিয়ে দিত৷
ফলে রেজাউল দালালের ভয়ে পুলিশের সাথে সোর্সেও কাজ করতে অন্য কেউ সাহস পেত না৷ পরে ওই সোর্সরা জামিনে মুক্তি পেলে বা রেজাউল দালাল জামিন করে এনে নিজেই তাদের কাজে লাগাতো৷ ফলে এ এলাকায় পুলিশ. র‌্যাব , ডিবি অন্য কোন সোর্সের দ্বারা কাজ করাতে না পেরে সোর্সের কাজের জন্য অনেকটা রেজাউল দালালের উপর নির্ভর হয়ে পড়ে৷
যে কারণে বিভিন্ন সময় রেজাউল দালালকে সাথে নিয়ে পুলিশ প্রশাসনের কিছু দারোগা অভিযান পরিচালনা করায় সে হয়ে ওঠে বেপরোয়া৷ প্রায় সময় সে রাতের বেলায় অপরিচিত লোককে পুলিশের পোষাক পরিয়ে নিজে সাথে থেকে কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কসহ বিভিন্ন সড়কে নির্জন স্থানে গাড়ী থামিয়ে তল্লাসী করতো৷
বিষয়টি প্রচার হয়ে পড়ায় বেশ কয়েকবার র‌্যাব পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালায়৷ পরবর্তীতে সে গ্রেফতার এড়িয়ে প্রসাশনের নিকট কিছু ভারতীয় মাদক ধরিয়ে দিয়ে আবারো সখ্যতা গড়ে তুলতে সক্ষম হয়৷

২০১৫ সালে রেজাউল দালাল বেশ কয়েকটি স্বর্ণের চালান ধরিয়ে দিয়ে রাতারাতি কোটি পতি বনে যায়৷ একাধিক সূত্র জানায়, স্বর্ণে চালান বার ধরা পড়ার কারণে ওই সকল চোরাচালানিরা রেজাউল দালালের সাথে হাত মিলিয়ে স্বর্ণের চোরাচালানী ব্যবসায় চালিয়ে যাচ্ছিল৷

যে কারণে বর্তমানে স্বর্ণ চোরাচালান ব্যাপক হারে চললেও এখন আর ধরা পড়ে না৷ এই স্বল্প সময়ের মধ্যে রেজাউল দালাল বানিয়েছে দু’তলা বিশিষ্ট বাড়ী, তাতে এসি লাগানোসহ বসানো হয় ৪টি সিসি টিভি ক্যামেরা৷ এছাড়া এলাকাসহ তার শ্বশুর বাড়ীতে ১০ থেকে ১২ বিঘা কিনেছে সে৷ এ ছাড়া তার নামে বেনামে অনেক টাকা ও সম্পদ রয়েছে বলে এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানায়৷ টাকার দাপটে নিজ এলাকা ও বাইরের সন্ত্রাসীদের নিয়ে গত পৌর নির্বাচনে কোটচাঁদপুর ২ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করে জয়ী হয়৷

কথিত আছে সাধারণ মানুষকে জিম্মি করে ও প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা খরচ করে কাউন্সিলর নির্বাচিত হয় সে৷ কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর সামাজিক বিচারের নামে বাড়ীতে আটকে রেখে অনেকে কাছ থেকে অর্থ হাতানোসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যাকলাপ অব্যহত রেখেছিলো এই রেজাউল দালাল৷
শেষ পর্যন্ত র‌্যাবের সফল অভিযানে রেজাউল দালাল আটক হয়ে শ্রীঘরে পাঠায়৷ তবে এলাকার মানুষ বলাবলি করছে রেজাউল পাঠান টাকার জোরে মুক্ত হয়ে আবারো তার সাম্রা্রজ্য ফিরে পাবে এবং পুরানো অপকর্ম চালিয়ে যাবে৷





আর্কাইভ