শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » এক কিশোরীকে ‘যৌন নির্যাতন’ করেছে পিসিপি’র কর্মীরা
প্রথম পাতা » অপরাধ » এক কিশোরীকে ‘যৌন নির্যাতন’ করেছে পিসিপি’র কর্মীরা
মঙ্গলবার ● ২৮ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক কিশোরীকে ‘যৌন নির্যাতন’ করেছে পিসিপি’র কর্মীরা

---এ এইচ এম ফারুক :: সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সমর্থিত ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের কয়েককর্মীর হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কিশোরী। এ বিষয়ে ওই কিশোরী থানায় মামলা করেছেন। মামলা হওয়ার পর সন্ত্রাসীরা কিশোরীর পরিবারকে হুমকি অব্যাহত রেখেছেন। প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন যৌন নির্যাতনের শিকার কিশোরী আয়না চাকমা।

এদিকে ঘটনার একমাসের ধরা পড়েনি সব আসামি। নির্যাতনের শিকার ওই কিশোরীর লিখিত জবানবন্দি ও অডিও প্রতিবেদকের হাতে এসেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর কেন্দ্রীয় সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভি করেননি।

সরেজমিনে অনুসন্ধান চালিয়ে জানা যায়, আয়না চাকমা এবার এসএসসি পাশ করেছেন। গত ২৯ মে সে কলেজে ভর্তির জন্য স্কুলে সনদ আনতে যান। এ সময় স্কুলের পাশের এক দোকানে মোবাইল রিচার্জ করতে ঢোকেন আয়না। এর ৫/৭ মিনিট পরে বিলাইছড়ি উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) অর্থ সম্পাদক সুনীতিময় চাকমা (৩০) এর নেতৃত্বে প্রায় ২০ জনের একটি দল ওই দোকানে ঢুকে আয়না চাকমাকে অপহরণ করেন।

এরপর গহিন জঙ্গলে নিয়ে আয়নাকে যৌন নির্যাতন করে সুনীতিময় চাকমা (৩০), কৃষ্ণসুর চাকমা (২৫), পুলক চাকমা (২৮), সুজয় চাকমা (৩০), মানিক চাকমা (৩৫), বীর উত্তম চাকমা (২৭), নেলসন চাকমা (২৮)সহ ১৫ থেকে ২০ জন যুবক। পরে পরিবারের সহায়তায় উদ্ধার হন আয়না। পরে ঘটনার বর্ণনা দিয়ে বিলাইছড়ি থানায় মামলা করেন আয়না। থানায় মামলা হওয়ার পর সন্ত্রাসীরা আয়নার পরিবারকে হুমকি দিতে শুরু করেন।

---

বিলাইছড়ি থানার ওফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম জানান, ২৯ মে এ ঘটনাটি ঘটেছে। ওইদিনই মামলা রেকর্ড করা হয়। মামলা নং ১। পরে ১৪ জুন মামলার ১ নং আসামি সুনীতিময় চাকমা (৩০) ও নয়নগোতি চাকমাকে (৩২) আটক করা হয়।

আয়না শনাক্ত করার পর সুনীতিময়কে আদালতে পাঠানো হয়। তিনি জেএসএস (সন্তু লারমা) সমর্থিত বিলাইছড়ি উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) অর্থ সম্পাদক।

আয়নার বাবা সুনীল কান্তি চাকমা বলেন, তারা আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি এর বিচার চাই।

তিনি জানান, আয়না চাকমা সন্ত্রাসীদের লুকিয়ে রয়েছে। মামলা তুলে নিতে সন্ত্রাসীরা চাপ দিয়ে যাচ্ছে।

বিলাইছড়ি উপজেলা কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি অংসা খই মারমা মারমা কার্বারি বলেন, স্থানীয়দের কাছে ঘটনাটি শুনেছি। এটা খুব খারাপ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (পিসিজেএসএস) ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতাকর্মীরা জঘন্য এই কাজটি করেছে।

বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রহর কান্তি চাকমা বলেন, আমরা পাহাড়ি-বাঙালি মিলে মিশে থাকতে চাই। কিন্তু আঞ্চলিক সংগঠন জেএসএস ও তাদের ছাত্র সংগঠন পিসিপি সে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে চলেছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।

থানার ওসি মঞ্জুরুল আলম জানান, এখনো বাকি আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। থানা পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলেও আটক সুনীতিময় চাকমা এখনো পর্যন্ত স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়নি।

রিমান্ড আবেদন করেছেন কি না জানতে চাইলে ওসি বলেন, এখনো আবেদন করা হয়নি। তবে প্রস্তুতি চলছে।

আয়না চাকমার শ্লীলতাহানী ও দোষীদের বিচারের দাবি জানিয়ে পার্বত্য পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জ্বল পাল বলেন, বিলাইছড়ির কিশোরীর ওপর নির্যাতনকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও একটি মহল ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে।

পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু পরিবর্তন ডটকমকে বলেন, আয়না চাকমা পার্বত্য চট্টগ্রামের সাহসী কন্যা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত মেয়ে কতিপয় পাহাড়ি সন্ত্রাসীদের পিসিজেএসএস ও ইউপিডিএফ নামক সংগঠনের হাতে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু অস্ত্রের মুখে কখনো প্রতিবাদের বা প্রতিকার চাওয়ার সাহস পায় না। আয়না চাকমা সে বৃত্ত থেকে বেরিয়ে এসেছে।

অভিযোগের বিষয়ে বিলাইছড়ি উপজেলা পিসিজেএসএস সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমার মোবাইল একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

তবে সাধারণ সম্পাদক বীর উত্তম ফোন রিসিভ করলেও সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন। পরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

সূত্র- পরিবর্তন ডটকম





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)