শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ভেদভেদীতে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক ধ্বসে ব্যাপক প্রাণহানির আশংকা
প্রথম পাতা » অপরাধ » ভেদভেদীতে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক ধ্বসে ব্যাপক প্রাণহানির আশংকা
মঙ্গলবার ● ২৮ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভেদভেদীতে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক ধ্বসে ব্যাপক প্রাণহানির আশংকা

---ষ্টাফ রিপোর্টার :: (১৪ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০৮মিঃ) রাঙামাটি শহরের ভেদভেদীর মুসলিম পাড়ার রেডিও সিষ্টেম, মাইক্রোওয়েভ ষ্টেশন ভেদভেদীর ওমান প্রবাসী মো. বাবুল মিয়া (৪০)’র পুত্র মো. রুবেল (১৮)’র বিরুদ্ধে প্রশাসনের অগোচরে ভেদভেদী বাজার সংলগ্ন এলাকায় রাঙামাটি - চট্টগ্রাম মহাসড়কের পাশের মাটি কেটে বিল্ডিং নির্মাণ প্রক্রিয়ার অভিযোগ পাওয়া গেছে৷
প্রবল বর্ষনের ফলে যেকোন সময় রাঙামাটি - চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ ধ্বসে ব্যাপক প্রাণহানির আশংকা দেখা দিয়েছে৷
সরেজমিনে দেখা যায়, রাঙামাটি - চট্টগ্রাম মহাসড়কের পাশের মূল সড়কের প্রায় চল্লিশ ফুট দৈর্ঘ্যর বিশাল পাহাড় কেটে প্রায় চল্লিশ ফুট গভীরে নীচের দিকে সমান করা হয়েছে৷ পাহাড়ী এই মাটি কাটার ফলে মুল সড়কের মাঝখানে বেশ কয়েকটি ফাটল দেখা দিয়েছে৷ সড়কের পাশে টিনের বেড়া দিয়ে মুল সড়কে চলাফেরা করা লোকচক্ষু থেকে আড়াল করা হয়েছে মাটি কাটা পাহাড়ের অংশটি৷ পাহাড় কাটার সময় মাটি ধ্বসে শ্রমিকেরা কোনরকমে প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন জনৈক এক শ্রমিক৷ এখনো ধ্বসে যাওয়া স্থানে মাটি কাটার কাজে ব্যবহৃত কোদালসহ কয়েকটি সামগ্রী মাটির নীচে আধাচাপা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে৷ জানা গেছে অভিযুক্ত মো: রুবেল মিয়া রাঙামাটি সরকারী কলেজের ছাত্র৷
---
বিষয়টি নিয়ে বিটিসিএল রাঙামাটি এর কর্মচারী অভিযুক্ত রুবেলের চাচা মো. হারুন আলী মুঠোফোনে (০১৫৫৩৬০৪৩৪২) সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’কে বলেন, এই সড়কের পাড় ও পাহাড় কাটা নিয়ে গত ২৪ জুন শুক্রবার ইফতারির পরে রাঙামাটি কোতয়ালী থানায় আমরা সমযোথা বৈঠক করেছি, এসময় থানায় রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশীদ, সেনাবাহিনীর ১৯ ইসিবি’র প্রতিনিধি, সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী মো. মুছা মিয়া, কলেজ গেইগেটের আওয়ামীলীগ নেতা মো. মনির হোসেন ও পার্শবর্তী দোকানদার পোল্ট্রি ব্যবসায়ী বদরুল হক উপস্থিত ছিলেন৷
মহাসড়কের মাটি কাটার বিষয়ে ১৯ ইসিবি’র উপ অধিনায়ক মেজর সাদেক সিএইচটি মিডিয়া টুযেন্টিফোর ডটকম’কে বলেন, “বিষয়টি আমি অবগত হয়েছি, ওরা যখন মাটি কাটছিলো তখন আমার লোক বাধা দিয়েছিলো এবং মাটি কাটার কাজ বন্ধ করে দিয়েছিলো, এবং যে পরিমাণ তারা ক্ষতি করেছে সেটা তারা ঠিক করে দিবে বলে আমার লোকদের বলেছিলো, বিষয়টি আমাদের তত্বাবধানে আছে”৷ গত ২৪ জুন কোতয়ালী থানায় সমযোথা বৈঠকের বিষয়ে মেজর সাদেক বলেন, ” আমার কোন প্রতিনিধি সেখানে ছিলেন না, আর সেই সমযোথার বিষয়ে আমি জানিনা, এত বড় ক্ষতি করেছে সেখানে সমযোথার প্রশ্ন আসেনা, আর আমার অনুমতি ব্যতিত কোন প্রতিনিধি কোন বৈঠকে উপস্থিত থাকতে পারেনা, আমাকে না জানিয়ে আমার কোন লোক বাহিরে যায়না, সুতরাং ১৯ ইসিবি’র কোন প্রতিনিধি সেখানে ছিলেন না”৷ তিনি আরো বলেন পাহাড় কাটা প্রতিরোধ করাটা পরিবেশ অধিদফতর, স্থানীয় জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, সঠিক তথ্যের জন্য গণমাধ্যম ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন৷ রাস্তার পাশে সব ধরনের স্থাপনা এবং দোকানপাট নির্মাণ বন্ধ করার জন্য তিনি লেখালেখির মাধ্যমে জনসাধারনকে সচেতন করার অনুরোধও করেন৷ রাস্তাটি রক্ষাবেক্ষনের দায়িত্ব আমাদের হলেও সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে এসব সংরক্ষণ এবং যথাযত ব্যবহার সকলের কর্তব্য বলেন ১৯ ইসিবি’র উপ অধিনায়ক মেজর সাদেক৷
---
যেহেতু রাঙামাটি - চট্টগ্রাম মহাসড়ক একটি ব্যস্থ সড়ক, সড়ক পথে যোগাযোগ ব্যতিত অন্য কোন ব্যবস্থা না থাকায় এ সড়ক অত্যন্ত গুরুত্বপুর্ণ৷ এই সড়কে ভারী যানবাহনসহ সব ধরনের যানবাহন চলাচল করে, তার ওপর পাহাড় কেটে সড়কে ফাটল ধরায় এই স্থানে যেকোন সময় সড়কটি ধ্বসে যাওয়ার আশংকা রয়েছে৷ এই বর্ষা মৌসুমে ভারী বর্ষনের ফলে সড়কটি ধ্বসে গিয়ে দুর্ঘটনায় প্রাণহানির প্রকট সম্ভাবনা রয়েছে৷
কিন্তু মজার ব্যাপার হচ্ছে এত বড় একটা অপরাধ এবং দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির আশংকা থাকা সত্বেও রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি সদর উপজেলা প্রশাসন ও রাঙামাটি পৌর কর্তৃপক্ষ কেউ বিষয়টি অবগত নয়৷ রহস্যজনকভাবে স্থানীয় প্রশাসনের কোন এক পক্ষ বিষয়টি গোপনে সমযোথার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে৷
কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে স্থানীয় জেলার কিছু সরকারী অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজসে রাঙামাটি পৌর এলাকায় ভেদভেদীতে যানচলাচলের এমন ব্যস্থ ও গুরুত্বপুর্ণ মহাসড়কের ক্ষতি সাধন তথা দুর্ঘটনায় প্রাণহানির আশংকা থাকা সত্বেও এমন অপকর্ম প্রশাসনের কর্তাব্যক্তিদের চোখ এড়িয়ে যাচ্ছে কিভাবে ?
পাহাড় কাটার ফলে পরিবেশের ভারসাম্য ব্যাপক ক্ষতি তো রয়েছেই, প্রকৃতির প্রকৃত বৈশিষ্ট্য ধ্বংসের মূল কারণও পাহাড় কাটা৷ পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা বদরুল হুদা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’কে জানান, পার্বত্য চট্টগ্রামের জন্য নির্দিষ্ট কার্যালয় ও কোন কর্মকর্তা নিয়োজিত করা হয়নি৷ যে কর্মকর্তা চট্টগ্রাম জেলার দায়িত্বে রয়েছেন সে কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে পার্বত্য অঞ্চলের পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করেন৷
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় এই তিন পার্বত্য জেলায় বাংলাদেশ পরিবেশ অধিদফতরের কোন কার্যালয় ও নিয়মিত তদারকির না থাকায় এবং সুনির্দিষ্ট কোন কর্মকর্তা দায়িত্বে না থাকায় এই সুযোগকে কাজে লাগিয়ে এই তিন জেলায় প্রতিনিয়ত পরিবেশের মারাত্মক ক্ষয়ক্ষতি সত্বেও স্থানীয় প্রশাসনও তেমন নজরদারী করেন না৷ ইটের ভাটা স্থাপন, পরিবেশের ক্ষতিকারক কলকারখানা নির্মাণ পরিবেশের জন্য ক্ষতিকর৷ সরকার ও পরিবেশ অধিদফতরের কাছে পার্বত্য অঞ্চলের পরিবেশবাদীদের দাবী পার্বত্য অঞ্চলের প্রকৃত প্রাকৃতিক বৈশিষ্ট্য রক্ষায় ও কাপ্তাই হ্রদের পরিবেশ রক্ষায় যতদ্রুত সম্ভব রাঙামাটিতে একটি কার্যালয় স্থাপন করা৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)