বুধবার ● ১৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদু’তে ট্রলারের মেশিনে ওড়না পেচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু
লংগদু’তে ট্রলারের মেশিনে ওড়না পেচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

লংগদু প্রতিনিধি :: রাঙামাটি জেলার লংগদু উপজেলার বগাচত্তর ইউনিয়নের দক্ষিন মারিশ্যাচর গ্রামে ১২ জুলাই মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় ইঞ্জিন চালিত বোটের চাকায় ওরনা ও চুল পেচিয়ে ৯ বছর বয়সী এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।নিহত ছাত্রীর নাম ফারজানা আক্তার (৯)। নিহত
ফারজানা মারিশ্যাচর এলাকার মোঃ ফারুক হোসেন ও আকলিমা বেগমের কন্যা।নিহত ফারজানা খালার বাড়িতে বেড়াতে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে নদী পারাপারের জন্য ট্রলারে উঠে। বাসা থেকে ছেড়ে যাওয়া ট্রলারে উঠে ৫০০ গজ দুরে যাবার পর ফারজানার গায়ের ওড়না ইঞ্জিনে পেচিয়ে যায়। ওড়না পেচিয়ে এক সময় মাথার চুলও ইঞ্জিনের চাকার সাথে আটকে গিয়ে মাথা থেকে চুল এ মাথার চামড়া আলাদা হয়ে যায় এবং অচেতন হয়ে পড়ে ফারজানা। বোটে থাকা আত্মীয়রা দ্রুত তাকে উদ্ধার করতে গেলেও মূহুর্তেই ফারজানার মৃত্যু হয়। বোটে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন,আমরা যে ইঞ্জিন চালিত বোটে করে যাচ্ছিলাম সে বোটটি সম্পূর্ণ খোলা মেলা ছিল যার ফলে মেয়েটি জীবনের প্রদিপ অচিরেই নিভে গেল। ফারজানার মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।





ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার