বৃহস্পতিবার ● ১৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নবম শ্রেণীর ছাত্রকে নির্যাতন করলেন প্রধান শিক্ষক
নবম শ্রেণীর ছাত্রকে নির্যাতন করলেন প্রধান শিক্ষক

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: বিশ্বনাথে এবার শিক্ষকের বেদম প্রহারে গুরুতর আহত হয়ে চিকিত্সকের শরনাপন্ন হতে হয়েছে নবম শ্রেণীর এক ছাত্রকে৷ তার নাম রনি সূত্র ধর (১৫)৷ ১৩ জুলাই বুধবার উপজেলার দেওকলস ইউনিয়নের দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে আতংক বিরাজ করছে৷
রনি সূত্র ধর জানায়, স্কুলের আঙ্গিনায় লাগানো একটি পেয়ারা গাছ থেকে (সফরি) খাওয়ার পর ডেকে নিয়ে স্কুলের বারান্দায় সকল ছাত্র-ছাত্রীদের সামনে আমাকে বেদম পেটান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মুকিদ৷ পরে বাড়িতে গিয়ে অভিভাবককে জানাই৷ মামা আমাকে তাত্ক্ষনিকভাবে ডাক্তারের কাছে নিয়ে আসেন৷ বিষয়টি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে অবগত করা হয়েছে৷ এলাকাবাসি ও স্কুলের ছাত্ররা জানায়, প্রধান শিক্ষক আব্দুল মুকিদ প্রায় সময় ছাত্র-ছাত্রীদের উপর শারীরিক নির্যাতন বেত্রাঘাত করে থাকেন৷ এছাড়ও আরো বিভিন্ন অভিযোগ রয়েছে তার উপর৷
দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. আব্দুল মুকিদ সাংবাদিকদের কাছে প্রহারের কথা স্বীকার করে জানান, বিষয়টি ম্যানেজিং কমিটির কাছে আহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে৷ তারা বিষয়টি দেখবেন৷ এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা