শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিদ্যালয়ের বারান্দায় ককটেল বিস্ফোরন: শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিদ্যালয়ের বারান্দায় ককটেল বিস্ফোরন: শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত
বৃহস্পতিবার ● ১৪ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বিদ্যালয়ের বারান্দায় ককটেল বিস্ফোরন: শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৪মিঃ) গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ ইয়াকুব আলী শিকদার উচ্চ বিদ্যালয়ের বারান্দায় ১৪ জুলাই বৃহস্পতিবার সকালে ককটেল বিস্ফোরন ঘটিয়েছে দুর্বৃত্তরা৷ এসময় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে৷

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হাসান জানান, ক্লাস চলার সময় বৃহস্পতিবার সকাল সোয়া দশটার দিকে দুর্বৃত্তরা দূর থেকে দশম শ্রেণীর বারান্দায় একটি ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দ হয় এবং ধোয়া উড়ে৷ এসময় শিক্ষক-ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়ে৷ পড়ে কচটেপ পেঁচানো প্লাস্টিকের ভাঙ্গা কৌটা পাওয়া যায়৷ সংবাদ পেয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷

স্থানীয় বাসিন্দা সিদ্দিক শিকদার বলেন, ছোট বাচ্চারা ঈদ উপলক্ষে পটকা ফুটিয়েছে এটার বিকট শব্দে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত ভাওয়াল সম্মেলন কক্ষে চলমান আইন শৃঙ্খলা সভায় বিষয়টি সকলকে অবহিত করেছেন৷

প্রসঙ্গত, ১২ জুলাই মঙ্গলবার কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারকে হুমকি দিয়ে ডাকযোগে চিঠি পাঠায় একটি জঙ্গি সংগঠন৷ চিঠির বিষয় ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে৷ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়৷





আর্কাইভ