শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » কৃষি » উন্নয়নের ছোঁয়া লাগেনি গোমতি মনা মেম্বার পাড়া সড়কে
প্রথম পাতা » কৃষি » উন্নয়নের ছোঁয়া লাগেনি গোমতি মনা মেম্বার পাড়া সড়কে
রবিবার ● ১৭ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উন্নয়নের ছোঁয়া লাগেনি গোমতি মনা মেম্বার পাড়া সড়কে

---অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪মিঃ) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন গোমতি চৌদ্দগ্রাম টিলা মনা মেম্বার পাড়ার মধ্যদিয়ে গরগড়িয়া থেকে শান্তিপুর যাতায়াতের রাস্তাটিতে আজও কোন রকমের উন্নয়নের ছোঁয়া লাগেনি৷ প্রায় ২ কিলোমিটার রাস্তাটি এতটাই কাঁচা বা কর্দমাক্ত যে,তা দিয়ে ভারী যানবাহন তো দুরের কথা পার্বত্য অঞ্চলের জনপ্রিয় যানবাহন মোটর সাইকেল পর্যন্ত চলাচল করতে পারে না৷ নিরুপায় হয়ে গ্রামের সাধারণ বাসিন্দারা অনেক কষ্টে পাঁয়ে হেঁটেই বছরের পর বছর গোমতি গরগড়িয়া ও শান্তিপুর এলাকায় যাতায়াত করে৷

জানা গেছে,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: শামছুল হক’এর শশুর বাড়ী ও গোমতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: ফারুক হোসেন লিটনের বাড়ীসহ ওয়ার্ড মেম্বার মো: শাহজাহান মিয়ার বসবাসের বাড়ীও এই গ্রামের পাশেই৷ এই রাস্তাটি গোমতি ইউনিয়নের ৪৭ বছরের পুরাতন রাস্তা হওয়া সত্বেও জনপ্রতিনিধিদের উপযুক্ত উদ্দ্যেগের অভাবে আজও এই গ্রামের মানুষের জীবন যাত্রা দূর্গম এলাকার মত৷
এখানে ২টি ইউনিসেফ পরিচালিত প্রাথমিক বিদ্যালয় থাকলেও কোমলমতি শিশু যাতায়াতের উপযোগি রাস্তা নেই বলে এখানকার শিশুরা গোমতি ইউনিয়নের অন্য এলাকার চেয়ে মানসম্মত শিক্ষার আলোর ব্যবস্থা থেকে বঞ্চিত ৷ এই গ্রামের বেশীর ভাগ মানুষের অর্থনৈতিক নির্ভরতা কৃষি ও মত্‍স চাষের উপর৷ যোগাযোগের চরম প্রতিকুল পরিবেশের কারণে ২কিলোমিটার রাস্তা কাঁধে বা মাথায় বহন করে গরগড়িরা গোমতির প্রধান রাস্তায় এনে গাড়িতে বোঝাই করে মাটিরাঙ্গা বা অন্য এলাকায় নিতে হয় নিজেদের ক্ষেতের ফলফলাদি৷ যার ফলে কৃষকের পন্যবহন ব্যয়ের পরিমাণ অনেকগুন বেড়ে যায়৷

তথ্য সংগ্রহকালে এই প্রতিবেদককে ঐ এলাকার কৃষক মো: নাজির আলম,মো: শিরম্ন মিয়া,মো: বুদা মিয়া,মো: ইউসুফ মিয়াসহ আরও অনেকে জানান, আমাদের পুকুরের উত্‍পাদিত মাছ আর জমিতে চাষ করা ধান গোমতি ও মাটিরাঙ্গা সহ আশপাশের বহু এলাকার মানুষের চাহিদা পুরণে কার্যকরী যোগান দিলেও আমাদের দু:খ দূর্দশা দেখার যেনো কেউ নেই৷ এ সময় তারা রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের কাছে রাস্তাটি ব্রীক সলিং করণ ও একটি ছোট কালভার্ট নির্মাণের জোর দাবী জানান৷

এ বিষয়ে গোমতি ইউপি চেয়ারম্যান মো: ফারুক হোসেন লিটন মনা মেম্বার পাড়া গ্রাম বাসীর দাবী সাথে একমত পোষণ করে জানান, আগামীতে উন্নয়ন মুলক বরাদ্ধের মধ্যে তালিকাভুক্ত করানোর জন্যে তিনি কাজ করবেন৷





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)