শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সেবায়েত ও চিকিত্‍সক হত্যায় দুই শিবির নেতার স্বীকারোক্তি
প্রথম পাতা » অপরাধ » সেবায়েত ও চিকিত্‍সক হত্যায় দুই শিবির নেতার স্বীকারোক্তি
সোমবার ● ১৮ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেবায়েত ও চিকিত্‍সক হত্যায় দুই শিবির নেতার স্বীকারোক্তি

---

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর-কাষ্টসাগরা গ্রামের রাধা-মদন-গোপাল মঠের সেবায়েত শ্যামল নন্দ দাস ও কালীগঞ্জের শিয়া নেতা ডা: আব্দুর রাজ্জাক হত্যার দায় স্বীকার করে ১৭ জুলাই রবিবার বিকেলে পৃথক পৃথক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন দুই শিবির নেতা৷
এরা হলেন জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের মো: আমিনুল ইসলামের ছেলে ঝিনাইদহ সদর উপজেলা দক্ষিন শাখার শিবিরের সাবেক সভাপতি শাহিন আলম শাহিন ও সদর উপজেলার মজারাজপুর ইউনিয়নরে হরিপুর গ্রামের মুহাম্মদ আলীর ছেলে সবুজ খান৷

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন এসপি মো: আলতাফ হোসেন৷ তিনি জানিয়েছেন আদালতে আসামীরা হত্যার দায় স্বীকার করেছে এবং সহযোগিদের নাম প্রকাশ করেছেন৷
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আজবাহার আলী শেখ, সার্কেল এএসপি গোপিনাথ কানজি লাল, কালীগঞ্জের ওসি আমিনুল ইসলামসহ পদস্থরা উপস্থিত ছিলেন৷

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সরকারকে বেকায়দায় ফেলতে এ হত্যার ঘটনা ঘটিয়েছে শিবির৷ তেমনটিই জবান বন্দিতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নির্দেশে এ দুইটি হত্যার ঘটনা ঘটনানো হয়েছে বলে জানিয়েছে শাহিন আলম শাহিন ও সবুজ খান৷
তারা বলেছেন গত ১৪ মার্চ রাতে কালীগঞ্জ উপজেলার শহরের নিমতলা বাস স্ট্যান্ডের কাছে হোমিও ডাক্তার এলাকার শিয়া নেতা হাফেজ আব্দুর রাজ্জাককে খুন করে৷ এ ঘটনায় কালীগঞ্জ উপজেলা শিবিরের ৮জন অংশ নেয়৷ সে আদালতে এ খুনে সাথে জড়িত আরো ৭ জনের নাম প্রকাশ করেছে ৷ তার দেয়া জবানবন্দি রেকর্ড করেন কালীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেষ্ঠ্য বিচারিক হাকিম মো: আলমগীর কবীর৷
সংবাদ সম্মেলনে আরো জানান অপর চাঞ্চল্যকর ঘটনা জুলাই মাসের পহেলা তারিখে ঘটে৷ এদিন সদর উপজেলার মধুপুর-কাষ্টসাগরা গ্রামের রাধা-মদন-গোপাল মঠের সেবায়েত শ্যামা নন্দ দাসকে খুন করা হয়৷ এ ঘটনায় শিবির নেতা মো: আমিনুল ইসলাম এ হত্যার দায় স্বীকার করে আদালতে বলেছেন, গত ৩০ জুন দিবাগত ভোর রাতে কেন্দ্রীয় নির্দেশে শ্যামানন্দ দাসকে খুন করা হয় ৷ এ খুনের ঘটনায় তার সঙ্গে অংশ নেয় আরো ৬ জন ৷ তাদের নামও সে আদালতে বলেছেন৷

ঝিনাইদহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর তার দেয়া জবানবন্দি লিপি বদ্ধ করেন বলে জানানো হয় ৷ জবান বন্দিতে সে উল্লেখ করেছে কিভাবে খুনের ঘটনা ঘটিয়েছে তারা ৷ আদালতে দেয়া জবান বন্দিতে সে খুনের বিস্তারিত বর্ণনা দিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান এসপি ৷ শনিবার ১৬ জুলাই রাত ৩টার দিকে শৈলকুপা উপজেলা শেখপাড়ার একটি মসজিদ থেকে শাহিনকে ও কালীগঞ্জ উপজেলা শহরের ৩ নং ওয়ার্ডের সেক্রেটারিকে সবুজ খানকে ধরা একই দিন বিকেল ৩ টার দিকে ৷
এমন তথ্য দিয়েছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার৷ পুলিশের এই কর্মকর্তা আরো জানিয়েছেন তাদের রবিবার বিকেল ৪টার দিকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয় এবং সন্ধ্যা ৬টার দিকে জবান বন্দি প্রদান করা শেষ করা হয় ৷
প্রসঙ্গত: গত ৭ জুন নিহত সদর উপজেলার কোরতিপাড়ার পুরোহিত আনন্দ গোপাল হ্ত্যার দায় স্বীকার করে গত ২১ জুন আদালতে ১৬৪ ধারায় জবান বন্দি প্রদান করে অপর শিবির নেতা এনামুল ৷ এই নিয়ে চাঞ্চল্যকর তিন হত্যা মামলার মোটিভ ও ক্লু উদ্ধার করলো পুলিশ৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ