শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিন হাজার পরিবারের জীবন চলে খলসুনী বিক্রি করে
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিন হাজার পরিবারের জীবন চলে খলসুনী বিক্রি করে
শুক্রবার ● ২২ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন হাজার পরিবারের জীবন চলে খলসুনী বিক্রি করে

---চাটমোহর প্রতিনিধি :: (৭ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০মিঃ) চলনবিল অধ্যূষিত পাবনার চাটমোহর ও নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার প্রায় তিন হাজার পরিবারের জীবন জীবিকার নির্বাহ করছে খলসুনী বিক্রি করে। (মাছ ধরার বাঁশের তৈরী ফাঁদ) স্থানীয় ভাষায় একে বাসুন বা ধুদিও বলা হয়। খলসুনী তৈরী করে চলনবিল এলাকার বিভিন্ন হাট বাজারে বিক্রি করে থাকেন এসব পরিবারের সদস্যরা।
খলসুনী তৈরীর প্রধান উপকরণ হলো তল্লা বাঁশ, তালের ডাগুরের আঁশ ও সূতা। প্রতি পিস তালের ডাগুর ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হয়ে থাকে। বছরে একটি তালগাছ থেকে ২০ টির মতো ডাগুর পাওয়া যায়। পাতার অংশ দিয়ে পাখা বানানো হয় এবং গোড়ার অংশ মেশিনে পিশে বের করা হয় চিকন আাঁশ। বাঁশ থেকে তৈরী চিকন চিকন শলাকা এ আঁশ দিয়ে বান দেয়া হয়।
বড়াইগ্রাম উপজেলার চামটা গ্রামের মহরম আলী জানায়, এক জোড়া খলসুনী তৈরী করতে বাঁশ, সূতা ও আশ বাবদ খরচ হয় ১শ টাকা। একজন শ্রমিক তিন দিনে দুইটি খলসুনী তৈরী করতে পারেন। তিন দিনের পারিশ্রমিক ৯শ টাকা ধরলে এক জোড়া খলসুনী তৈরীতে খরচ পরে ১ হাজার টাকা। গাড়ি ভাড়া দিয়ে হাটে এনে একজোড়া খলসুনী ১ হাজার ২শ টাকায় বিক্রি করা যায়। তবে আকার ভেদে এক জোড়া খলসুনী ৬শ থেকে ১৫শ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।
পরিবারের নারী পুরুষ ছেলে মেয়ে সবাই খলসুনী তৈরীর এক একজন দক্ষ কারিগর। পরিবারের নারীরা বাড়ির কাজের পাশাপাশি এবং স্কুল কলেজে অধ্যয়নরত ছেলে মেয়েরা পড়া লেখার পাশাপাশি খলসুনী তৈরীর কাজে সহায়তা করে থাকেন।
কোথায় পাওয়া যায় : চলনবিল এলাকার চাটমোহর উপজেলার উত্তর পশ্চিম এলাকার ঝাঁকরা, দয়রামপুর, বড়াইগ্রাম উপজেলার চামটা, দাঁড়িকুশি, ড্যাঙ্গাপাড়া, প্রতাপপুর, শ্রীরামপুর, তারানগর গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা, খাকরাদহ, চরকাদহ, সিধুলী, তালবাড়িয়া, উদবাড়িয়া ও নয়াবাজার এলাকায় ব্যাপকভাবে সারা বছর খলসুনী তৈরীর কাজ হয়ে থাকে। শুষ্ক মৌসুমে খুব একটা বিক্রি না হওয়ায় এসময় তৈরীকৃত খলসুনী গুদামজাত করে রাখা হয়। আষাড় মাস থেকে শুরু হয় খলসুনী বিক্রির ভরা মৌসুম।
চলনবিল এলাকার ধারাবারিষা, চাঁচকৈড়, চাটমোহরের অমৃতকুন্ডা, মির্জাপুর, বড়াইগ্রামের জোনাইল ও মৌখাড়া হাটে ভোর বেলা থেকে বিক্রির উদ্দেশ্যে খলসুনী নিয়ে যান বিক্রেতারা। এসব হাটে পাইকারী ও খুচরা ক্রয় বিক্রয় হয় খলসুনী। ঢাকা, সিলেট, টাঙ্গাইল, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলা ও থানা শহর থেকে পাইকাররা এসে কিনে ট্রাকযোগে গন্তব্যে নিয়ে যান।
পাবনার আতাইকুলা এলাকার খলসুনীর ব্যাপারী জামাত আলী রবিবার অমৃতকুন্ডা হাটে এসেছিলেন খলসুনী কিনতে। তিনি জানান, চাটমোহর থেকে পাবনার আতাইকুলায় খলসুনী নিয়ে যেতে আটঘরিয়া, টেবুনিয়া, পাবনা সদর, পাবনা ক্যাডেট কলেজের পাশে বকশীপাড়া এবং আতাইকুলাতে মোট পাঁচটি পয়েন্টে ২০ টাকা থেকে ২৫ টাকা করে চাঁদা দিতে হয় চাঁদাবাজদের।
চলনবিলের অধিকাংশ হাট বাজারে খলসুনী ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিকট থেকে রশীদ বিহীন খাজনা নেওয়া হয়। অমৃতকুন্ডা হাটে রশীদ দিলেও রশীদে ইজারার পরিমাণ উল্লেখ করেন না ইজারাদাররা। নিয়ম নীতির তোয়াক্কা না করে এক জোড়া খলসুনীতে ৩০ টাকা ইজারা বাবদ নিয়ে থাকেন অমৃতকুন্ডা হাটের ইজারাদাররা। তাদের চাহিদা মাফিক খাজনা না দিলে ক্রেতাদের সাথে দূর্ব্যবহার করেন।
নদ নদী ডোবা খাল বিলের স্বল্প পানিতে খলসুনী পেতে হাজার হাজার জেলে চিংড়ি, খলিশা, চাঁদা, গুচি, পুটি, মৌসী, ডানকিনেসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ ধরে হাট বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন।
খলসুনী প্রস্তুতকারী দাঁড়িকুশী গ্রামের আব্দুল মতিন, চামটা গ্রামের মহরম আলীসহ কয়েকজন জানান, জন্মসূত্রেই তারা খলসুনী তৈরী করে জীবিকা নির্বাহ করে আসছেন। আষাড় থেকে কার্তিক এ পাঁচ মাস খলসুনী বিক্রির ভরা মৌসুম। শ্রমিক এবং উপকরণের দাম বাড়ায় তাদের খুব একটা লাভ না হলেও অন্যের বাড়িতে শ্রম বিক্রি করতে হচ্ছে না এটাই তাদের কাছে পরম তৃপ্তির ব্যাপার। এ কাজ করে নিজের পারিশ্রমিক হিসেবে দিন ৩শ টাকার মতো থাকছে তাদের, যা দিয়ে কোন মতে খেয়ে পরে দিনাতিপাত করছেন।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)