শিরোনাম:
●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
রাঙামাটি, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের র‌্যাবের কর্মকান্ড : নিখোঁজ তালিকায় নিহত ও প্রতিবন্ধিদের নাম
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের র‌্যাবের কর্মকান্ড : নিখোঁজ তালিকায় নিহত ও প্রতিবন্ধিদের নাম
শুক্রবার ● ২২ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহের র‌্যাবের কর্মকান্ড : নিখোঁজ তালিকায় নিহত ও প্রতিবন্ধিদের নাম

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৭ শ্রাবণ ১৪২৩ বালা : বাংলাদেশ সময় রাত ১১.৫০মিঃ) ঝিনাইদহে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে দেশব্যাপী অনুসন্ধান চালিয়ে র‌্যাবের করা নিখোঁজ ২৯ ব্যাক্তির নামের তালিকা নিয়ে ৷ র‌্যাবের তালিকায় নিহত, বুদ্ধি প্রতিবন্ধি ও বাড়ি ফিরে আসা ব্যক্তিদের নাম রয়েছে ৷ ২১ জুলাই বৃহস্পতিবার র‌্যাবের তালিকা নিয়ে জেলাব্যাপী অনুসন্ধান করে এ তথ্য মিলেছে ৷ র‌্যাব সদর দপ্তর থেকে প্রকাশিত তালিকায় দুইজন নিখোঁজ থাকার প্রমান মিলেছে ৷

এরা হলেন ঝিনাইদহ শহরের উপশহরপাড়া মসজিদের মোয়াজ্জিন সোহেল রানা ও সদরের হলিধানী গ্রামের রাশেদুজ্জামান রোজ ৷ তবে পুলিশের নিখোঁজের তালিকায় সোহেল রানা থাকলেও রোজ নেই ৷

পুলিশ সুত্রে জানা গেছে, র‌্যাবের তালিকায় ঝিনাইদহ পৌর এলাকার চরখাজুরা গ্রামের দেলোয়ার হোসেন দুলাল (৩০) ও একই গ্রামের গোলাম আজম পলাশ (৩২) এর নাম রয়েছে ৷ অথচ ২০১৫ সালের ২৩ ফেব্রয়ারী সদর উপজেলার ডেফলবাড়ি গ্রামের মাঠে এই দুই যুবকে কে বা করা গুলি করে হত্যা করে ৷ পরিবারের ভাষ্য মতে ডিবি পুলিশ পরিচেয়ে এই দুই যুবককে ধরে নিয়ে যাওয়ার পর থানায় জিডি করা হয় ৷
এ দিকে র‌্যাবের তালিকায় বাড়ি ফিরে আসা, বিদেশে চাকরী করা ও প্রতিবন্ধিদের নামও পাওয়া গেছে ৷ এ ছাড়া আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া জেলার নিখোঁজ থাকা ১০ ব্যক্তির নাম ওই তালিকায় নেই ৷ র‌্যাবের তালিকায় ৬২ নং ক্রমিকে সোহেল ও ৬৩ নং ক্রমিকে মামুন রায়হান নামে দুই প্রতিবন্ধির নাম রয়েছে ৷
মামুনের বোন জেসমিন ও সোহেলের বোন শারমিন জানান প্রতিবন্ধি হওয়ার কারণে প্রায় তারা হারিয়ে যেত ৷ এ জন্য থানায় জিডি করা হয়েছিলো ৷

তথ্যানুসন্ধান করে জানা গেছে, র‌্যাবের তালিকায় থাকা কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মাজেদুল হক (৩৫), দাদপুর গ্রামের আবু সাইদ ও বলরামপুর গ্রামের মো. হাসান আলী (৩০) নিখোঁজ না ৷ তালিকা প্রকাশের আগ থেকেই তারা বাড়িতেই আছেন ৷ তিনজনের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, রাগারাগি ও অভিমান করে তারা বাড়ি থেকে চলে গেলে থানায় জিডি করা হয় ৷ হয়তো সেই জিডির ভিত্তেত্বে এই তালিকা হয়েছে, যোগ করেন তারা ৷ ২০৬ নং ক্রমিকে মহেশপুরের গোয়ালহুদা গ্রামের বাপ্পি ও ২৩২ নং ক্রমিকে একই গ্রামের ওয়াফিল কেও বাড়ি পাওয়া গেছে ৷

ওয়াফিলের বাবা ইয়াকুব হোসেন জানান, ১১ বছর বয়সে তার ছেলে ও বাপ্পি নামে তার এক বন্ধু নিখোঁজ হয়ে যায় ৷ পরে জানতে পারি ইংরেজী পরীক্ষা ভাল না হওয়ার কারণে বাপ্পি ও ওয়াফিল ৬ দিন পালিয়ে ছিল ৷ এ ঘটনায় আমি থানায় জিডি করি ৷ ৩ বছর পর র‌্যাবের করা তালিকা দেখে তিনি বিস্মত হয়েছেন বলে জানান ৷

ইয়াকুব আরো জানান, ২/৩ দিন আগে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাকে ডেকেছিলেন ৷ আমি সেখানে সব বলে এসেছিলাম৷ এখন র‌্যাব অফিস থেকে ফোন করে দেখা করার কথা বলা হচ্ছে ৷ হরিণাকুন্ডু উপজেলার কাচারিতোলা গ্রামের ছব্দুল হোসেন জানান, তার জামাই মো. মতিয়ার রহমান (৩০) মেয়ের সাথে রাগ করে সাগান্না গ্রামে তার নিজ বাড়ি চলে যায় ৷ আমি বিপদের কথা ভেবে থানায় জিডি করি৷ র‌্যাব আমার বাড়িতে তদন্ত করতে আসে৷ আমি বলি পারিবারিক ঝামেলার কারণে আমি জিডি করেছিলাম ৷ র‌্যাব চলে যাওয়ার ৩ দিনের মাথায় দেখি তালিকায় আমার জামাইয়ের নাম ৷

একই উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আকাশ জানান, তার ভাই র‌্যাবের তালিকায় থাকা ৮১ নং ক্রমিকের মো. শফিকুল ইসলাম বিদ্যুত্‍ এক বছর ধরে নিখোঁজ ছিলেন ৷ পরে সে বাড়ি ফিরে আসে ৷

ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের সাবেক মেম্বর আইয়ূব হোসেন জানান, তার এলাকার কাশিপুর গ্রামের মো. শামীম আলী (২৬) ও মো. মোজাম্মেল মোল্যা (২৮) কে র‌্যাব খুজতে এসেছিলো ৷ কিন্ত তারা কেও নিখোঁজ না ৷ শামিম বাড়িতে আছে আর মোজাম্মেল বিদেশে চাকরী করে ৷ তিনি জানান, মোজাম্মেল ঝিনাইদহ শহরের হামদহ থেকে অপহরণ হয়েছিলো ৷ পরে পুলিশ তাকে উদ্ধার করে৷ এ ঘটনায় আমরা জিডি করি ৷
র‌্যাবের তালিকায় শৈলকুপার নিখোঁজ থাকা ৮ জনের মধ্যে সবাই বাড়িতে আছেন, কেওবা আছেন বিদেশে ৷ শৈলকুপার হুদা মাইলমারী গ্রামের আমিজ উদ্দীন জানান, তার ছেলে মাসুমকে সন্ত্রাসীরা ধরে নিয়ে যায় ৷ এ ঘটনায় আমি জিডি করি ৷ পরে আমার ছেলে ফিরে আসে ৷ একই উপজেলার চরআউশিয়া গ্রামের নাইমের নাম র‌্যাবের তালিকায় ৮৪ নং ক্রমিকে রয়েছে ৷ কিন্তু তার পরিবারের ভাষ্য নাইম বিদেশে চাকরী করছে ৷ শৈলকুপার সাতগাছি গ্রামের মো. মজিবর খা (২৮) বোয়ালিয়ার উজ্জল, ওয়াসিম আকরাম (২৫), উমেদপুরের মো. রবিউল ইসলাম (২৫), বাজারপাড়ার মো. রফিকুল ইসলাম (২২) ও কৃষ্ণপুর গ্রামের মো. তোতা (২৫) মিয়া নিখোঁজ না বলে তাদের পরিবার থেকে জানানো হয়েছে ৷

গান্না ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান জানান, র‌্যাবের তালিকায় নিখোঁজ থাকা কালুহাটী গ্রামের মো. আশিকুর রহমান রিপন (২৪) ও আক্তারুজ্জামান বাড়িতেই আছেন ৷ ২০১৫ সালের অক্টোবর মাসে এরা নিখোঁজ থাকার কারণে জিডি করা হয় ৷ এদিকে ঝিনাইদহের বিভিন্ন গ্রাম থেকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে নিয়ে যাওয়া ১০ জন নিখোঁজ রয়েছেন ৷ দীর্ঘদিনেও তাদের কোন সন্ধান মেলেনি ৷
নিখোঁজ থাকা ব্যক্তিরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া মসজিদের ইমাম আব্দুল হাই (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের দশম শ্রেনীর ছাত্র হাসান আলী, ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া বটতলা এলাকার হোসেন আলী মোল্লার ছেলে যুবলীগ কর্মী জাহিদ ওরফে কোবরা জাহিদ, শৈলকুপা উপজেলার চরফুলহরি গ্রামের আমিরুল ইসলাম মন্ডলের ছেলে শাহিন হোসেন পরশ, শহরের আদর্শপাড়া কচাতলার আবুল কালাম আজাদের ছেলে মাদ্রাসা ছাত্র আব্দুর রব, ঝিনাইদহ শহরের সোনালী পাড়ার সাবেক সেনা সদস্য কওছার আলী, তার দুই ছেলে বিনছার আলী ও বেনজির আলী, আরাপপুর চানপাড়ার মাদ্রাসার শিক্ষক শাহ আলমের ছেলে আজমুল হুদা ও কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের আকরামের ছেলে৷ তাকে ঢাকার খিলগাঁও এলাকার জনৈক মাহবুবের বাসা থেকে র্যাব পরিচয় দিয়ে নিয়ে যায় ৷

জেলাব্যাপী নিখোঁজ থাকা ব্যক্তিদের তালিকা নিয়ে ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন সাংবাদিক জাহিদুর রহমান তারিককে জানান, বিভিন্ন সময় জেলায় ২৪ জন নিখোঁজের খবর তাদের কাছে ছিল ৷ কিন্তুু নিখোঁজ থাকা সবাই বাড়ি ফিরে এসেছে ৷ কেওবা বিদেশ গেছে চাকরী করতে ৷ সর্বশেষ পুলিশের পক্ষ জেলা ৪ জন নিখোঁজ থাকার কথা বলা হচ্ছে ৷
এরা হলেন মসজিদের মোয়াজ্জিন সোহল রানা, শৈলকুপার উজ্জল, মজেদুল ও তোতা মিয়া৷ তবে সোহেল রানা ব্যতিত বাকী তিনজনের সর্বশেষ তথ্য পুলিশের কাছে নেই ৷ তালিকা নিয়ে র‌্যাবের একটি সুত্র জানায়, বিভিন্ন সময় ঝিনাইদহের বিভন্ন থানায় করা জিডির ভিত্তিত্বে নিখোঁজের এ সব তালিকা করা হয়েছে ৷ হারিয়ে বা রাগারাগি করে বাড়ি ছাড়া ব্যক্তিরা ফিরে আসার কারণে নিখোঁজের তালিকা এখন হাল নাগাদ করে দেখা হচ্ছে বলেও সুত্রটি জানায় ৷ র‌্যাবের করা তালিকা বিশ্লেষন করে দেখা গেছে, জেলার ২৯ জন নিখোঁজের মধ্যে ২ জন নিহত হয়েছেন ৷ ২ জন প্রকৃত নিখোঁজ আছেন ৷ বাকী ২৫ জনের মধ্যে কেও বিদেশে আবার কেও বাড়িতে রয়েছেন ৷





অপরাধ এর আরও খবর

বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন

আর্কাইভ