শিরোনাম:
●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
রাঙামাটি, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » কক্সবাজার - চট্টগ্রাম মহাসড়কে ৩ জন নিহত
প্রথম পাতা » কক্সবাজার » কক্সবাজার - চট্টগ্রাম মহাসড়কে ৩ জন নিহত
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজার - চট্টগ্রাম মহাসড়কে ৩ জন নিহত

---

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী মেদাকচ্ছপিয়া ঢালায় যাত্রীবাহি চান্দেরগাড়ি জীপ ও মালবাহি পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে এতে আহত হয়েছে কমপক্ষে আরো ৬ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সিকদার পাড়ার সাজিদ হোসেন (২৪), কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকার মোহাম্মদ সোবহান (৬৭) ও চকরিয়ার হাজী পাড়ার আনোয়ার হোসেন (৭০)। তবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। মৃতদেহ ডুলাহাজারার মালুমঘাটের খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে রয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল, দুইজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মালুমঘাট হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারমূখী মালবাহি পিকআপ (চট্টমেট্রো- ১১-৪১০৫) এর সাথে চকরিয়াগামী যাত্রীবাহি চান্দের গাড়ি জীপ (ঢাকা- ভ- ১১২৬) বৃহস্পতিবার পৌনে ১২ টার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চান্দেরগাড়ি জীপের যাত্রীদের মধ্যে ৩ জন ঘটনাস্থলে নিহত হন। গুরুত্বর আহত হন ড্রাইভারসহ ৬ জন। তাদের মধ্যে ড্রাইভারের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারীরা। স্থানীয় মেদাকচ্ছপিয়া বনবিটের পাহারাদার ও দূর্ঘটনায় আহতদের উদ্ধারকারী মোহাম্মদ হোসাইন জানিয়েছেন যাত্রীবাহি জীপের বেশ ক‘জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ সার্জেন্ট আনোয়ার দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মালবাহি পিকআপের ব্রেক ফেল হওয়ায় এ দূর্ঘটনা ঘটেছে। তৎমধ্যে পিকআপের চালক পলাতক রয়েছেন।
চকরিয়া-পেকুয়ার এএসপি (সার্কেল) মাসুদ আলম বলেন, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।
স্থানীয় একটি সূত্রের দাবী হাইওয়ে পুলিশের ব্যাপক চাঁদাবাজির কারণে ঘটেছে এ দূর্ঘটনা। তারা মালুমঘাট হাইওয়ে পুলিশ মালবাহি পিকআপ ভ্যানের কাছ থেকে টাকা নেওয়ার জন্য সিগন্যাল দিলে পিকআপ চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টার সময় যাত্রীবাহি জীপের সাথে সংঘর্ষ হয় বলে দাবী করেন।

আপলোড : ১৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৪০ মিঃ





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)