বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গৃহবধূ পেটানো মাতবর জালাল কারাগারে
গৃহবধূ পেটানো মাতবর জালাল কারাগারে

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি ::
গাজীপুরের কালিয়াকৈরে জমির বিরোধ মীমাংসার নামে গৃহবধূকে চুল ধরে লাঠিপেটা করার মামলায় স্থানীয় মাতবর জালাল উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে ৷
গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ১৪ অক্টোবর বুধবার বিকালে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জালাল জামিনের আবেদন করেন ৷
আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ৷ ওইদিন সন্ধ্যায়ই পুলিশ তাকে কারাগারে নিয়ে যায় ৷
মামলার নথি থেকে জানা যায়, গত ৫ অক্টোবর সোমবার জালাল তার দুই সহযোগী নিয়ে কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকায় প্রকাশ্যে ওই গৃহবধূকে চুলে ধরে টেনে হিঁচড়ে লাঠি দিয়ে পেটান ৷
তাকে সহযোগিতা করেন ওই নারীর ভাই হোসেন খাঁ ৷
পরে ঘটনার দিন রাতেই নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে মাতবর জালাল উদ্দিনকে প্রধান আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন ৷
এ মামলায় হোসেন খাঁকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে ৷
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, এ মামলায় ইতোপূর্বে হোসেন খাঁকে গ্রেফতার করা হয়েছে ৷
আপলোড : ১৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮. ৩৩ মিঃ





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা