শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » পকেট কমিটি মেনে নেয়া হবে না : সমীরণ দেওয়ান
প্রথম পাতা » খাগড়াছড়ি » পকেট কমিটি মেনে নেয়া হবে না : সমীরণ দেওয়ান
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পকেট কমিটি মেনে নেয়া হবে না : সমীরণ দেওয়ান

---

খাগড়াছড়ি প্রতিনিধি ::১৬ সেপ্টেম্বর:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি)নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান বলেছেন, খাগড়াছড়ি জেলায় বিএনপি কাউন্সিলকে ঘিরে কোন পকেট মেনে নেয়া হবে না । তিনি বুধবার সকালে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র একাংশের উদ্যোগে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।

খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি মণীন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে কর্মীসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া বলেন, খাগড়াছড়িতে বিএনপি ছিল একটি সু-সংগঠিত দল। জাতীয় নির্বাচনকালে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াকে মামলা জনিত কারনে কেন্দ্রীয় ভাবে প্রার্থীতা না দেওয়ায় ওয়াদুদ ভূইয়া কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে দলীয় প্রতীক ধানের শীষের বিপরীতে দাউদুল ইসলামকে আনারস প্রতীকে প্রতিদ্বন্ধিতার মধ্যে দিয়ে কোন্দলের জন্ম দিয়েছেন। তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গেলেই সে দলের নেতাকর্মীদের অবৈধ পন্থায় বহিস্কারের টিকেট ধরিয়ে দেন। ওইসব আনারস মার্কা মুষ্টিমেয় হাইব্রিড নেতাকর্মীদের কারনে দলটিতে কোন্দল দীর্ঘতাসহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে ।

কর্মীসমাবেশে মাটিরাঙার সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা নাছির আহমেদ চৌধুরী অভিযোগ করে বলেন, ‘আমি জানতে পেরেছি, সম্প্রতি মাটিরাঙা পৌর আওয়ামীলীগের কাউন্সিলর সম্পন্ন হয়েছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। অথচ পৌর বিএনপি’র কাউন্সিল হলেও মাটিরাঙা পৌর সভার বিএনপি সমর্থিত একাধিক কাউন্সিলররা কাউন্সিল বিষয়ে কোন কিছুই অবগত হননি। জেলা বিএনপি’র সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার নির্দেশক্রমে মাটিরাঙা উপজেলায় পকেট কমিটি করা হয়েছে বলে তিনি সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, নানা অজুহাতে মাটিরাঙা উপজেলা বিএনপির একাধিক ত্যাগী নেতাকর্মীদের পদ পদবী থেকে বঞ্চিত করে নিষ্কিয় করে রাখা হয়েছে। তিনি কোন্দল নিরসনের কেন্দ্রীয় বিএনপির দৃষ্টি আকর্ষন করেছেন।

কর্মী সমাবেশে সভাপতির বক্তব্যে সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সহ-সভাপতি মণীন্দ্র লাল ত্রিপুরা বর্তমান সরকারকে অবৈধ ও অগণতান্ত্রিক সরকার আখ্যায়িত করে বলেন, বর্তমানে দেশব্যাপী বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে কাউন্সিল করার ঘোষণা দিলে আবারও ওয়াদুদ ভূইয়া তার সমর্থিত কলাবাগান কেন্দ্রীক গুটিকয়েক নেতাকর্মীরা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের পছন্দীয় লোকদের নিয়ে পকেট কমিটি গঠনে প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। যা কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তের ও তৃণমূল নেতাকর্মীদের গণতান্ত্রিক মতবাদের পরিপন্থি।

সমাবেশে তিনি নির্ধারিত সময়ের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে একটি গ্রহণযোগ্য শক্তিশালী খাগড়াছড়ি জেলা বিএনপি’র কমিটি গঠন করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা বিএনপি সকল সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।

 সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা যুবদল সভাপতি আবদুস সালাম, সাবেক পৌর মেয়র বিএনপি নেতা জয়নাল আবেদীন, মানিকছড়ি উপজেলা বিএনপি নেতা এস.এম রবিউল ফারুক প্রমূখ।

এছাড়া বক্তব্য রাখেন- জেলা ছাত্রদল সভাপতি কংজঅং মারমা, সা: সম্পাদক মহিউদ্দিন, দপ্তর সম্পাদক মঞ্জু লাল ত্রিপুরা, পৌর যুবদলের সিনি: সহ-সভাপতি গোলাম সরোয়ার শিমুল, দিঘীনালার সোনামিয়া চেয়ারম্যান, জেলা তৃণমূল দলের জাফর আহমেদ, বিদর্শী চাকমা, সুমঙ্গল চাকমা, লক্ষীছড়ির সুপন চাকমা, হিন্দু ঐক্য পরিষদের সভাপতি রতন দে, পানছড়ির মনির আহমেদ, দীঘিনালার মাহাবুব আলম, মানিকছড়ির রহমত আলী মীর প্রমূখ।

 





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)