সোমবার ● ২৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে পিস্তল ও ইয়াবাসহ আটক ২
রাঙামাটিতে পিস্তল ও ইয়াবাসহ আটক ২
ষ্টাফ রিপোর্টার :: (১০ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বেলা ১২.৩৫মিঃ) রাঙামাটিতে বিদেশী পিস্তল ও ৫০পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে পুলিশ৷ ২৪ জুলাই রবিবার রাত ৯টা ২০মিনিটের সময় শহরের পৌরসভা এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও ৫০পিস ইয়াবাসহ রুবেল এবং হাকিম নামের ২জনকে আটক করে৷ কোতয়ালী থানার এসআই সৌরজিত্ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে৷ মো.রুবেল(৩০) এবং আবদুল হাকিম(৩১) এর কাছে একটি বিদেশী উন্নতমানের খেলনা পিস্তল ও ৫০পিস ইয়াবাসহ এবং আবদুল হাকিম(৩১) নামের এই ২ ব্যক্তিকে আটক করা হয়৷
পুলিশ আরো জানান,দীর্ঘ দিন ধরে শহরের বিভিন্ন স্থানে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল রুবেল ও হাকিম৷ তারা পূর্বে থেকেই ইয়াবা ও অস্ত্রের সাথে জড়িত আছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে৷ তাদের পিছনে একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র জড়িত আছে৷ সেই চক্রটিকে ধরার জন্য চেষ্টা করছে পুলিশ৷

আটককৃতরা হলেন রাঙামাটি শহরের শান্তি নগর এলাকার মো.সাহেব আলীর ছেলে মো.রুবেল এবং একই এলাকার মো.রফিকের ছেলে আবদুল হাকিম৷ রুবেল ও আবদুল হাকিমের বাবা জানান এটি একটি পূর্বপরিকল্পিত সাজানো নাটক এলাকার কিছু প্রভাবশালী তাদের স্বার্থ হাসিলের জন্য এই কাজ করেছেন৷
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ রশীদ জানান এই ঘটনার সত্যতা পেয়েছে পুলিশ৷ তাই গোপন সংবাদ পেয়ে তাদেরকে আটক করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে ৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা